Thursday 12 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

নতুন বছরে পরীমণির ‘ফেলুবক্সী’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৭ ডিসেম্বর ২০২৪ ১৭:১০

পরীমনি

কলকাতায় ‘ফেলুবক্সী’ নামক একটি ছবিতে অভিনয় করেছেন পরীমণি। ছবিটি আগামী বছরের ১৭ জানুয়ারী ছবিটি কলকাতায় মুক্তি পাবে।
শুক্রবার (৬ নভেম্বর) রাতে পরীমনি সোহমের ছবি দিয়ে তৈরি ‘ফেলুবক্সী’ সিনেমার একটি পোস্টার শেয়ার করেন। সেখানে পরী এ তথ্য জানান।

ফেলুবক্সীতে লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা সোহম চক্রবর্তী; আরও আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার।

ছবিতে নিজের চরিত্র প্রসঙ্গে পরীমনি বলেন, ‘মনে হয়েছে এই সিনেমার লাবণ্য চরিত্রটি ফুটিয়ে তুলতে পারবো। সে কারণে চরিত্রটি করেছি। কতটা ভালো পেরেছি, সেটা মুক্তির পর দর্শকেরাই বলতে পারবেন।’

বিজ্ঞাপন

এদিকে ‘ফেলুবক্সী’ ছবির পরিচালক দেবরাজ সিনহা ছবিটি সম্পর্কে বলেছেন, ‘ফেলুবক্সী একটি থ্রিলার ঘরানার ছবি। যদিও নামটি শুনলে মনে হতে পারে বাংলা সাহিত্য কিংবা সিনেমা কিংবদন্তি চরিত্রের প্রভাব রয়েছে। তবে নাম দেখে বিচার করতে বারণ করবো দর্শকদের। চিত্রনাট্যের মজা উপভোগ করতে হলে সিনেমাটি দেখতে হবে।’

সারাবাংলা/এজেডএস
বিজ্ঞাপন

আরো