Thursday 12 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

নতুন প্রেমে মালাইকা!

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
২৫ নভেম্বর ২০২৪ ১৮:২৭

১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘দিল সে’ সিনেমার ‘ছাইয়া ছাইয়া’ গানটিতে নেচে বলিউড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান মালাইকা অরোরা। এরপর সে বছরই বলিউড অভিনেতা ও পরিচালক আরবাজ খানকে বিয়ে করেন এই আইটেম কন্যা। সেই বিয়ে ভেঙ্গেও যায়- ২০১৭ সালের মে মাসে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয় দুজনেরই।

আরবাজ ও মালাইকার সম্পর্ক ভাঙ্গার কারণ হিসেব তখন মিডিয়াতে সামনে আসে অর্জুন কাপুরের নাম। কারন, দীর্ঘদিন ধরেই সম্পর্কে জড়িয়ে ছিলেন অর্জুন কাপুর আর মালাইকা অরোরা। শুরুতে এই যুগল নিজেদের সম্পর্কের বিষয়ে মুখ না খুললেও ধীরে ধীরে তারা সকলের কাছে সাবলীল হয়েছেন সম্পর্কের ব্যপারে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বলিউড পার্টি, ডিনার ডেট সব জায়গাতেই একসঙ্গে ক্যামেরা বন্দি হন এই দু’জন। বলা যায়, তাদের সম্পর্ক বেশ চর্চায় ছিল। তার কারণটা হল দুজনের বয়সের ফারাক।

বিজ্ঞাপন
‘ছাইয়া ছাইয়া’ গানটিতে নেচে বলিউড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান মালাইকা অরোরা

‘ছাইয়া ছাইয়া’ গানটিতে নেচে বলিউড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান মালাইকা অরোরা

বয়সে মালাইকার চেয়ে প্রায় দশ বছরের ছোট অর্জুন। ২০১৯ নাগাদ এই জুটি তাদের সম্পর্ক প্রকাশ্যে এনেছিলেন। এমনকি গতবছর লকডাউনে দুজনে একটি ফ্ল্যাটেই থাকতেন। বয়সের পার্থক্য কোনওদিন অন্তরায় হয়নি অর্জুন-মালাইকার সম্পর্কে। কিন্তু বদলে গেল সবকিছু! জানা যায়, প্রেমের সম্পর্কে ইতি টানেন অর্জুন-মালাইকা। এই প্রেম নিয়ে যেমন কটাক্ষ শুনেছেন, তেমনই বিচ্ছেদের পর অনলাইনে ট্রোলিংয়ের মুখে পড়েছিলেন মালাইকা। তাদের বিচ্ছেদের খবরে কিছুদিন আগেই সিলমোহর দিয়েছেন অর্জুন। জানিয়েছেন তিনি বর্তমানে সিঙ্গল।

এদিকে মালাইকা অরোরা ইনস্টাগ্রাম স্টোরিতে তার রিলেশনশিপ স্ট্যাটাস কী এখন সেটার ইঙ্গিত দিয়ে একটি পোস্ট শেয়ার করেন। সেই পোস্টে দেখা যাচ্ছে লেখা আছে ‘আমার বর্তমান স্ট্যাটাস’। সঙ্গে তিনটি অপশন। একটিতে রিলেশনশিপ, দ্বিতীয়তে সিঙ্গল আর তৃতীয়টিতে হেহে লেখা। আর সেটাতেই টিক দেওয়া এই পোস্টের ক্যাপশনে তিনি কিছুই লেখেননি। ফলে কোন দিকে ইঙ্গিত করলেন সেটা স্পষ্ট নয়।

সারাবাংলা/এএসজি
বিজ্ঞাপন

আরো