Thursday 12 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

বাবার পর মেয়ে ইলহাম অসুস্থ

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৫৪

চলতি বছরের ২২ জানুয়ারি ব্রেন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার মোস্তফা সরয়ার ফারুকী। বেশ কিছুদিন চিকিৎসা শেষে বাসায় ফেরেন তিনি। বাবার পর এবার অসুস্থ হয়ে পড়েছেন মেয়ে ইলহাম।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন অভিনেত্রী তিশা। পোস্টে তিনি মেয়ে ইলহামের অসুস্থতার কথা জানিয়েছেন।

তিনি লেখেন, ‘আল্লাহ মানুষের অনেক ভাবেই পরীক্ষা নেই। আমার পরিবারের ও পরীক্ষা চলছে। সবাই ইলহামের জন্য দোয়া করবেন প্লিজ।’

ওই পোস্টে ইলহামের হাতের একটি ছবি দিয়েছেন তিশা। ছবিতে ইলহামের হাতে ক্যানুলা দেখা যাচ্ছে। তবে ঠিক কি হয়েছে ইলহামের, সে বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি তিশা।

বিজ্ঞাপন
সারাবাংলা/এজেডএস
বিজ্ঞাপন

আরো