Thursday 12 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ইধিকা পালই রাজের নায়িকা

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৩ ১৮:২৬

শরিফুল রাজের নায়িকা হচ্ছেন শাকিব খানের ‘প্রিয়তমা’ ইধিকা পাল। হাসিবুর রেজা কল্লোল রেজা পরিচালিত ‘কবি’ ছবিতে তাদেরকে জুটি হিসেবে দেখা যাবে এমনটি গেলে মাস দুয়েক ধরে শোনা যাচ্ছিল। তবে পরিচালক বা প্রযোজনা সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হচ্ছিল না। তবে এবার সে গুঞ্জনই সত্যি হলো, ইধিকা পালই শরিফুল রাজের নায়িকা হচ্ছেন ‘কবি’-তে।

‘কবি’ হতে যাচ্ছে ইধিকার বাংলাদেশে দ্বিতীয় সিনেমা। এর আগে শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।

‘কবি’ সিনেমার গল্প ভালোবাসা ও অ্যাকশনধর্মী। সিনেমাটির বেশিরভাগ গল্প এগিয়েছে কলকাতা শহরকে ঘিরে। সেখানকার বিভিন্ন লোকেশনে সিনেমাটির দৃশ্য ধারণ করা হবে। বর্তমানে ‘কবি’ সিনেমার অভিনয়শিল্পীদের নিয়ে একটা কর্মশালা চলছে কলকাতায়। আগামী দু’একদিনের মধ্যে সিনেমাটির শুটিং শুরু হবে।

বিজ্ঞাপন

রাজ-ইধিকা ছাড়াও ‘কবি’তে অভিনয় করবেন মিশা সওদাগর, কলকাতার খরাজ মুখোপাধ্যায়, অনন্যা বিশ্বাসসহ অনেকেই।

শরীফুল রাজ অভিনীত ‘ন ডরাই’, ‘পরান’, ‘হাওয়া’, ‘দামাল’ সিনেমাগুলো দর্শকনন্দিত হয়েছে। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘ওমর’ ও ‘দেয়ালের দেশ’ নামের দু’টি সিনেমা।

সারাবাংলা/এজেডএস
বিজ্ঞাপন

আরো