Monday 20 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আর্জেন্টিনার জয় ও পরীমণির বিয়ের অপেক্ষা!

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৯ জুলাই ২০২৬ ১৯:২২

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি দীর্ঘদিন ধরেই একা রয়েছেন। তার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্ত এবং নেটিজেনদের আগ্রহের কোনো কমতি নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে প্রায়ই নানা আলোচনা চলে। অতি সম্প্রতি বিশ্ব ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচের সময় পরীমণি নিজের ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে একটি বিস্ফোরক ঘোষণা দেন। তিনি সরাসরি জানান, আর্জেন্টিনা যদি বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে, তবে তিনি আবারও বিয়ের পিঁড়িতে বসবেন। নায়িকার এই মন্তব্য মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ভক্ত ও নেটিজেনরা এই মন্তব্যকে ঘিরে নানামুখী আলোচনা ও প্রতিক্রিয়া দেখাতে শুরু করেন। সেই থেকে সবার নজর এখন ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত ফাইনাল ম্যাচের ফলাফলের দিকে।

বিজ্ঞাপন

আজ সেই বহু প্রতীক্ষিত ফাইনাল ম্যাচের দিন চলে এসেছে। আর মাত্র কয়েক ঘণ্টা পর মাঠের লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। পরীমণির দেওয়া ঘোষণা অনুযায়ী, আর্জেন্টিনার বিজয়ের ওপরই নির্ভর করছে তার পরবর্তী বিয়ের সিদ্ধান্ত। আজ বাংলাদেশ সময় রাত ১টায় মাঠের মহাযুদ্ধে নামবেন কিংবদন্তি ফুটবলার মেসি এবং তরুণ তারকা ইয়ামাল। এই ম্যাচটি বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের জন্য অত্যন্ত আবেগঘন, কারণ ৩৯ বছর বয়সী তারকা ফুটবলার মেসি আজই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে পারেন। ম্যাচ শেষে ট্রফি কার হাতে উঠছে, তার ওপর ভিত্তি করেই জানা যাবে পরীমণি কি সত্যিই আবার নতুন জীবন শুরু করছেন, নাকি স্পেনের জয়ে তার পঞ্চম বিয়ের সানাই আটকে যাচ্ছে।

বিশ্ব ফুটবলের এই চূড়ান্ত মহোৎসবকে আরও আকর্ষণীয় করতে নানামুখী চমক রেখেছে আয়োজকরা। এবারের ফাইনাল ম্যাচের প্রথমার্ধের বিরতিতে একটি জমকালো কনসার্টের আয়োজন করা হয়েছে। যেখানে গান গেয়ে দর্শকদের মাতাবেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী শাকিরা, ম্যাডোনা এবং জাস্টিন বিবার। এই বিশেষ পারফরম্যান্সের কারণে সাধারণ বিরতির সময় বাড়িয়ে ২০ মিনিট করা হয়েছে, যার মধ্যে ১১ মিনিট বরাদ্দ থাকবে সংগীত পরিবেশনার জন্য এবং বাকি সময়টুকু মঞ্চ তৈরি ও মাঠের পরিচর্যার কাজে ব্যবহৃত হবে। বিনোদন জগৎ থেকে শুরু করে ক্রীড়াঙ্গন সব জায়গার চোখ এখন রাতের এই মেগা ম্যাচের দিকে, যেখানে একাধারে নির্ধারিত হবে ফুটবল বিশ্বের শ্রেষ্ঠত্ব এবং একই সাথে মিলবে পরীমণির বিয়ের ঘোষণার চূড়ান্ত উত্তর।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর