Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মার্কিন নাগরিকের সঙ্গেই বাগদান পূজার!

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৮ জুলাই ২০২৬ ১৮:৫৮

ব্যক্তিগত জীবনকে ঘিরে আবারও আলোচনার কেন্দ্রে এসেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। শোবিজ অঙ্গনে এখন জোর গুঞ্জন, প্রায় দুই বছর আগেই নীরবে নিজের বাগদান পর্ব সম্পন্ন করেছেন এই তরুণ অভিনেত্রী।

কিছুদিন আগে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্টোরি শেয়ার করেন পূজা। সেই স্টোরিকে ঘিরেই ভক্তদের মধ্যে শুরু হয় নানা জল্পনা-কল্পনা, কাকে সঙ্গী করে জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন তিনি? যদিও বাগদানের এই জোরালো গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত পূজা কিংবা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিনোদন জগতের একাধিক সূত্রে এই খবরটি চাউর হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে। একই সঙ্গে ভক্তদের মনেও কৌতুহল দেখা দিয়েছে, কে সেই বিশেষ মানুষ, যার সঙ্গে ভবিষ্যতের পথচলার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

এদিকে শোবিজ পাড়ায় গুঞ্জন আরও জোরালো রূপ নিয়েছে যে, ২০২৪ সালেই এক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিকের সঙ্গে বাগদান সেরেছেন পূজা। এর আগে এক সাক্ষাৎকারে পূজা চেরি নিজেই জানিয়েছিলেন যে তিনি ‘এনগেজড’। একই সঙ্গে তিনি বলেছিলেন, পারিবারিকভাবেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান। তবে সে সময়ও নিজের বাগদত্তার পরিচয় পুরোপুরি গোপন রেখেছিলেন তিনি।

ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন পূজা চেরি। সম্পর্ক কিংবা বিয়ে নিয়ে কখনোই প্রকাশ্যে বিস্তারিত মুখ খোলেননি তিনি। তাই নতুন করে ছড়িয়ে পড়া এই মার্কিন প্রবাসীর সঙ্গে বাগদানের গুঞ্জন নিয়েও এখন পর্যন্ত বরাবরের মতোই নীরব রয়েছেন এই অভিনেত্রী। শোবিজের অনেকের ধারণা, ব্যক্তিগত সম্পর্ককে আলোচনার বাইরে রাখতেই বিষয়টি প্রকাশ করছেন না পূজা। তবে মার্কিন প্রবাসীর সঙ্গে তার বাগদানের বিষয়ে এখনো নির্ভরযোগ্য কোনো প্রমাণ বা আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর