Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এক মঞ্চে পূজা চেরী, প্রীতম হাসান ও জেফার

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২ জুলাই ২০২৬ ১৭:৪০

ঘরবন্দি বিনোদনের এক দারুণ সুযোগ নিয়ে আসছে এনটিভি। তবে এবার কোনো কনসার্ট ভেন্যুতে সশরীরে না গিয়েও টেলিভিশনের পর্দায় বসে উপভোগ করা যাবে দেশের একঝাঁক শীর্ষ তারকার জমজমাট পারফরম্যান্স। এ প্রজন্মের তিন জনপ্রিয় তারকা পূজা চেরী, প্রীতম হাসান ও জেফার রহমান হাজির হচ্ছেন একই মঞ্চে।

গত ২৪ মে মালয়েশিয়ায় অনুষ্ঠিত ‘সোনালী সন্ধ্যা’ অনুষ্ঠানে এক মঞ্চে পারফর্ম করেছিলেন এই তিন তারকা। দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা সেখানে সরাসরি সেই দারুণ মুহূর্তগুলো উপভোগ করার সুযোগ পেয়েছিলেন। আর এবার সেই পুরো আয়োজনটি দেশের দর্শকের জন্য ঘরে বসে দেখার সুযোগ করে দিচ্ছে এনটিভি। চ্যানেলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে বিশেষ এই অনুষ্ঠানটি প্রচার করা হবে। জমকালো এই আয়োজনের উপস্থাপনায় থাকছেন রাফসান ও তাবাসসুম প্রিয়াঙ্কা।

বিজ্ঞাপন

শুধু পূজা চেরী, প্রীতম হাসান বা জেফার রহমানই নন, এই বিশেষ আয়োজনে সুর ও নাচের জাদু ছড়াতে দেখা যাবে প্রতীক হাসান এবং তমা মির্জাসহ আরও বেশ কয়েকজন জনপ্রিয় তারকাকে।

এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ চমক এখানেই শেষ নয়। একই দিন রাত ৯টা ৩০ মিনিটে চ্যানেলটিতে প্রচারিত হবে আরেকটি বিশেষ অনুষ্ঠান ‘আনন্দ আড্ডা’। জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় এবং মৌসুমী মৌ-এর সাবলীল উপস্থাপনায় এই আড্ডায় অতিথি হিসেবে হাজির থাকবেন জনপ্রিয় অভিনয়শিল্পী মোশাররফ করিম, সুমাইয়া শিমু ও আইশা খান। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে দিনব্যাপী এমন আরও নানা বৈচিত্র্যময় ও বিশেষ অনুষ্ঠানমালা দিয়ে সাজানো হয়েছে এনটিভির পর্দা, যা দর্শকের বিনোদনের খোরাক জোগাবে পুরোদমে।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর