Wednesday 24 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপ উন্মাদনায় পাকিস্তানি অভিনেত্রী নাওয়াল সাইদ

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৪ জুন ২০২৬ ১৪:৪৮

বিশ্বকাপ ফুটবলের জোয়ারে মাতোয়ারা এখন পুরো বিশ্ব, যার আঁচ লেগেছে শোবিজ অঙ্গনের তারকাদের মাঝেও। এই উন্মাদনার ঢেউয়ে শামিল হয়েছেন পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী ও মডেল নাওয়াল সাইদ। ফুটবল বিশ্বকাপের উত্তেজনাকে নিজের ফ্যাশন সচেতনতার মাধ্যমে উদযাপন করতে তিনি বেছে নিয়েছেন প্রিয় দল আর্জেন্টিনার রঙ। আর্জেন্টিনা দলের সমর্থনের বহিঃপ্রকাশ ঘটিয়ে তিনি সম্প্রতি একটি আকর্ষণীয় ফটোশুটে অংশ নিয়েছেন, যা এখন নেট দুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

তিনি বলেন, আর্জেন্টিনার জার্সি-অনুপ্রাণিত আকাশি-সাদা স্লিভলেস ক্রপ টপের সঙ্গে লাইট-ওয়াশ ওয়াইড-লেগ জিন্স এবং সাদা স্নিকার্স পরে তিনি স্ট্রিট-স্টাইল ফ্যাশনের এক অনন্য মেলবন্ধন ঘটিয়েছেন। তিনি আরও বলেন, গতানুগতিক জার্সির বাইরে গিয়ে এমন ট্রেন্ডি পোশাকে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করাই ছিল তার মূল উদ্দেশ্য। খোলা চুল, হালকা মেকআপ আর আত্মবিশ্বাসী হাসিতে নাওয়াল ফুটবল ও ফ্যাশনের এক চমৎকার সমন্বয় ফুটিয়ে তুলেছেন।

বিজ্ঞাপন

জনপ্রিয় নাটক ‘এক লাড়কি আম সি’, ‘ইয়াকিন কা সফর’ এবং ‘জান-এ-জাহান’-এ অভিনয়ের পর বর্তমানে ‘সাইদাই’ নাটকে খলনায়িকার চরিত্রে অভিনয় করে প্রশংসিত হচ্ছেন এই অভিনেত্রী। ফুটবলপ্রেমী নাওয়াল সাইদ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত এই ফুটবল আসরের প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন। আর্জেন্টিনার সমর্থনে নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিগুলো শেয়ার করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য শুভকামনা জানিয়েছেন তিনি। নাওয়ালের এই গ্ল্যামারাস লুক প্রমাণ করেছে যে, স্পোর্টস-ফ্যাশন চলতি মৌসুমের অন্যতম সেরা ট্রেন্ড হিসেবে জায়গা করে নিয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর