Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আইসিইউতে চারদিন ধরে চিকিৎসাধীন মুস্তাফা মনোয়ার

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৮ জুন ২০২৬ ১৩:৩৮

নন্দিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। গত চারদিন ধরে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি আছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার স্ত্রী মেরী মনোয়ার।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১৪ জুন রবিবার মুস্তাফা মনোয়ারের রক্তচাপ ও অক্সিজেনের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় তাকে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকেরা তাৎক্ষণিকভাবে তাকে আইসিইউতে রাখার পরামর্শ দেন। মূলত নিউমোনিয়ার ব্যাকটেরিয়ায় আক্রান্ত হওয়ার কারণেই তার শারীরিক অবস্থার এই অবনতি ঘটেছে।

বিজ্ঞাপন

গত বছর দুয়েক ধরেই এই গুণী শিল্পী নানা ধরনের শারীরিক জটিলতার মধ্য দিয়ে যাচ্ছেন। এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরেও তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় একবার লাইফ সাপোর্টে নিতে হয়েছিল। পরবর্তীতে সেই সমস্যাগুলো কিছুটা নিয়ন্ত্রণে এলেও এবার নিউমোনিয়ার ব্যাকটেরিয়া তাকে নতুন করে বেশ ভোগাচ্ছে। বর্তমানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর