Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুস্থ হয়ে কাজে ফিরতে চান তানিয়া বৃষ্টি

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৮ মে ২০২৬ ১৮:২৫

ব্রেন টিউমারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে এখন অনেকটাই সুস্থ জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অসুস্থতার কারণে দীর্ঘ সময় পর্দার আড়ালে থাকলেও, ঈদের আগের রাতে ভক্তদের জন্য স্বস্তির বার্তা নিয়ে হাজির হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বর্তমান শারীরিক অবস্থার কথা জানিয়ে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এই তারকা।

চলতি বছরের শুরুতে তানিয়া বৃষ্টির ব্রেন টিউমার ধরা পড়ে। গত ফেব্রুয়ারিতে ঢাকায় প্রথম দফা অস্ত্রোপচারের পর শারীরিক জটিলতা দেখা দিলে তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় সফল অস্ত্রোপচার সম্পন্ন হলেও মে মাসে তার অসুস্থতা নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। সেই উদ্বেগের অবসান ঘটিয়ে নিজের ফেসবুক পেজে তানিয়া লিখেছেন, আল্লাহর রহমতে এবং সবার দোয়ায় তিনি এখন অনেকটাই ভালো আছেন।

বিজ্ঞাপন

দীর্ঘ এই যাত্রায় যারা পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই অভিনেত্রী। তিনি বলেন, আমাকে এত ভালোবাসা ও দোয়ায় রাখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভক্তদের জন্য নিজের কাজের ফেরার ইচ্ছার কথা জানিয়ে তিনি বলেন, অবশ্যই সবার জন্যই আমি ফিরে আসতে চাই এবং সবার জন্যই ফিরব ইনশাআল্লাহ। ঈদের আনন্দ ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে তিনি লাইভে আসারও আগ্রহ প্রকাশ করেছেন।

বর্তমানে ছোটপর্দার অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। তার ফেরার বার্তায় সামাজিক মাধ্যমে স্বস্তি প্রকাশ করেছেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। প্রিয় অভিনেত্রীকে আবারো অভিনয়ে দেখার অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা। তানিয়ার এমন ইতিবাচক বার্তার পর দ্রুত তার পুরোপুরি সুস্থতা কামনা করছেন সবাই।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর