Wednesday 27 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওটিটি প্ল্যাটফর্মে ঝড় তুলল রেদওয়ান রনির ‘দম’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৭ মে ২০২৬ ১৯:৫৬

দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে রেদওয়ান রনি পরিচালিত আলোচিত চলচ্চিত্র ‘দম’। সত্য ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত এই সিনেমাটি এখন দেখার সুযোগ পাচ্ছেন ওটিটি প্ল্যাটফর্ম চরকির সাবস্ক্রাইবাররা। সিনেমাটি নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে দর্শকদের ব্যাপক আলোচনা ও ইতিবাচক প্রতিক্রিয়া।

ছবিটির নির্মাণশৈলী এবং গল্পের গভীরতা দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ‘দম’ সিনেমাটিকে আন্তর্জাতিক মানের একটি দেশীয় কাজ হিসেবে আখ্যায়িত করছেন। এতে অভিনয়ের মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী এবং পূজা চেরি। সিনেমাটির সিনেমাটোগ্রাফি এবং অভিনয় দর্শকদের বারবার মুগ্ধ করেছে।

বিজ্ঞাপন

চলচ্চিত্রটির প্রচারণায় চরকি নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। ‘দম’ সিনেমার গান ‘প্রহর’ নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই। এছাড়া সিনেমার বিভিন্ন সংলাপে ফুটে ওঠা আবেগও দর্শকদের আলোড়িত করছে। বিশেষ করে ‘সবাই বাড়ি ফেরে, কিন্তু নূর ফেরে না’ এমন গভীর ও মর্মস্পর্শী সংলাপগুলো ছবির মানকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

শুধু সিনেমা প্রদর্শনই নয়, চরকি দর্শকদের জন্য ‘দমদার কুইজ’ নামের একটি প্রতিযোগিতারও আয়োজন করেছে। এখানে অংশ নিয়ে দর্শকরা জিতে নিতে পারেন বিশেষ ডিসকাউন্ট কুপন। কুইজে অংশ নেওয়ার জন্য দর্শকদের চরকি সাবস্ক্রাইবার হতে হবে এবং কুইজটি চলবে আগামী ১৩ জুন পর্যন্ত।

যারা সিনেমা হলে ‘দম’ দেখার সুযোগ পাননি, তাদের জন্য এখন চরকিতে এটি দেখার দারুণ সময়। আজকেই শেষ সুযোগ হিসেবে ১৪৯ টাকায় এক মাসের সাবস্ক্রিপশন নিয়ে দর্শকরা উপভোগ করতে পারবেন ‘দম’সহ চরকির অন্যান্য সব সিনেমা ও সিরিজ। ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটির এই উপস্থিতি বাংলা চলচ্চিত্রের মান নিয়ে দর্শকদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর