Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কান উৎসবে রাজকীয় সাজে ঐশ্বরিয়া ও কন্যা আরাধ্যা

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৪ মে ২০২৬ ১৮:৫৭

কান চলচ্চিত্র উৎসবের আঙিনায় ফের একবার নজর কাড়লেন ঐশ্বরিয়া রায় বচ্চন। লা রিয়ালের আমন্ত্রণে ফ্রেঞ্চ রিভেরায় নিজের রূপ ও স্টাইলের জাদু ছড়ালেন এই অভিনেত্রী। এবারের উৎসবে তার সঙ্গী ছিলেন মেয়ে আরাধ্যা বচ্চন। মা ও মেয়ের এই রাজকীয় উপস্থিতি মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেছে।

উৎসবের দ্বিতীয় দিনে ঐশ্বরিয়াকে দেখা গেছে ব্লাশ পিঙ্ক রঙের একটি স্বপ্নিল কেপ গাউনে। আজারবাইজানভিত্তিক ফ্যাশন হাউস সোফি কুতুরের ডিজাইন করা এই গাউনটি ভক্তদের মাঝে দারুণ প্রশংসিত হয়েছে। ডায়মন্ড জুয়েলারি ও হালকা মেকআপে অভিনেত্রীর সৌন্দর্য ছিল দেখার মতো। তার এই বিশেষ লুক নিয়ে নেটিজেনরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

মায়ের সঙ্গে মিল রেখে আরাধ্যাও সেজেছিল রুবি রেড গাউনে। মা ও মেয়ের জমকালো পোশাকের রসায়ন ফ্যাশন সমালোচকদের নজরে পড়েছে। অনেক ভক্তই আরাধ্যাকে ভবিষ্যতের ফ্যাশন আইকন হিসেবে আখ্যা দিচ্ছেন। কান উৎসবে ঐশ্বরিয়ার এটি ছিল ২৪তম বছর। এত বছর পরেও তার জনপ্রিয়তা ও ফ্যাশন সেন্স ভক্তদের মাঝে আগের মতোই অটুট রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর