Thursday 21 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বাংলার উরফি জাভেদ’ কটাক্ষের মুখে সাবিলা নূর

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৭ এপ্রিল ২০২৬ ১৭:৫১

ছোটপর্দা পেরিয়ে বড়পর্দায় নিজেকে শক্ত অবস্থানে প্রতিষ্ঠিত করেছেন অভিনেত্রী সাবিলা নূর। প্রথম দুই সিনেমার সফলতার পর বর্তমানে শাকিব খানের বিপরীতে ‘রকস্টার’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। অভিনয়ের পথে প্রশংসা ও জনপ্রিয়তা পেলেও, সম্প্রতি ব্যক্তিগত পোশাক নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ট্রলের শিকার হয়েছেন এই অভিনেত্রী।

মূলত একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সাবিলার উপস্থিতি এবং তার পোশাক নিয়েই এই বিতর্কের সূত্রপাত। অনুষ্ঠানের বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের একটি বড় অংশ তার পোশাকের সাথে ভারতীয় বিতর্কিত ইনফ্লুয়েন্সার ও অভিনেত্রী উরফি জাভেদের পোশাকের অদ্ভুত মিল খুঁজে পাচ্ছেন। নেটিজেনদের অনেকে তাকে ‘বাংলার উরফি জাভেদ’ বলে কটাক্ষ করছেন।

বিজ্ঞাপন

ফেসবুকে নাটক সংশ্লিষ্ট একটি গ্রুপে সাবিলার ছবি পোস্ট করে একজন ব্যবহারকারী মন্তব্য করেন, ‘আমার কাছে মনে হচ্ছে বাংলার উরফি জাভেদ।’ এই মন্তব্যের সাথে অনেকেই সহমত পোষণ করেছেন। তবে এর বিপরীতে ভিন্নমতও লক্ষ্য করা গেছে, যেখানে ভক্তদের একাংশ সাবিলার এই সাহসী ফ্যাশন সচেতনতার পক্ষ নিয়েছেন।

উল্লেখ্য, এবারের ঈদে মুক্তি পাওয়া ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটিতে চিত্রা চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন সাবিলা নূর। তানিম নূর পরিচালিত সিনেমাটি দেখার জন্য এখনও হলগুলোতে দর্শকদের ভিড় দেখা যাচ্ছে। একদিকে সিনেমার সাফল্য ও ক্যারিয়ারের ব্যস্ততা, অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের এই ট্রল, সব মিলিয়েই বর্তমানে আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর