Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদরাতে মাছরাঙায় ম্যাজিক বাউলিয়ানা

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৯ মার্চ ২০২৬ ১৩:৩০

সদ্য সমাপ্ত লোকসংগীতের রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’র সেরা ৫ প্রতিযোগিকে নিয়ে মাছরাঙা টেলিভিশন আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান ‘চাঁদরাতে ম্যাজিক বাউলিয়ানা’। ঈদের আগের দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হবে অনুষ্ঠানটি।

সোহাগ নূরী, এনামুল হক মধু, আঁখি আক্তার ঝর্ণা, মেহজাবিন মোবাশ্বেরা ও রজনী খাতুন- ম্যাজিক বাউলিয়ানা’র এই সেরা ৫ প্রতিযোগি এখানে গান, গল্প, আড্ডায় মেতে উঠবেন। ঈদ নিয়ে নিজেদের স্মৃতির কথা বলবেন। ছোটবেলায় চাঁদরাতে কে কি করতেন, এখন কি করেন, ঈদ কিভাবে উদযাপন করেন-এসব গল্পের পাশাপাশি প্রত্যেকে আলাদা আলাদা গান পরিবেশন করবেন। ইন্দ্রানী নিশির উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মনিরুজ্জামান খান।

বিজ্ঞাপন