Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঈদে ছোটপর্দায় জাহিদ বাবুলের দ্বৈত চমক

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৮ মার্চ ২০২৬ ১৫:৪৯

ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দে বিনোদনের বিশেষ মাত্রা যোগ করতে এবার ছোটপর্দায় হাজির হচ্ছেন নাট্যকার জাহিদ বাবুল— দুটি ভিন্ন স্বাদের নাটক নিয়ে।

চাঁদ রাতের বিশেষ আয়োজনে রাত ১১টায় এটিএন বাংলায় প্রচার হবে টেলিফিল্ম ‘নায়ক হতে চাই’। গ্রাম থেকে শহরে স্বপ্ন নিয়ে ছুটে আসা এক অভিনয়পাগল তরুণের গল্প ঘিরে নির্মিত এই নাটকটি তুলে ধরেছে তার সংগ্রাম, হতাশা আর মজার সব অভিজ্ঞতা। হাস্যরসের মোড়কে সাজানো এই গল্পে অভিনয় করেছেন বাবুল আহমেদ, আসমা শিউলি, নাবিলা ইসলাম, আশিক চৌধুরী, নওশিন ও সূচি।

অন্যদিকে, ঈদের দিন রাত ৯টায় বিটিভির পর্দায় প্রচার হবে বিশেষ নাটক ‘অনাবিল আনন্দ’। গ্রামীণ জীবনের সহজ-সরল ঈদ উদযাপন, পারিবারিক খুনসুটি আর সম্পর্কের উষ্ণতা— সব মিলিয়ে এটি এক হৃদয়ছোঁয়া গল্প। যারা গ্রামে বড় হয়েছেন, তাদের শৈশবের ঈদের স্মৃতিকে যেন নতুন করে জীবন্ত করে তুলবে এই নাটকটি। এতে অভিনয় করেছেন বাবুল আহমেদ, আসমা শিউলি, নুর আলম নয়ন, সিলভিয়া, তারিক স্বপন, সূচি, আশিক চৌধুরী ও নওশীন।

বিজ্ঞাপন

এছাড়া জাহিদ বাবুলের রচিত ধারাবাহিক নাটক ‘ক্রাইসিস আনলিমিটেড’ নিয়মিত প্রচার হচ্ছে আরটিভিতে, যা ইতোমধ্যে দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে।

দুই ভিন্ন গল্প, দুই ভিন্ন আবহ— তবু লক্ষ্য একটাই, দর্শকের মুখে হাসি ফোটানো। ঈদের আনন্দকে আরও পরিপূর্ণ করে তুলতে এই নাটকগুলো হতে পারে আপনার পরিবারের সঙ্গে কাটানো সময়ের সেরা প্রাপ্তি।

সারাবাংলা/এসজে/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর