Sunday 15 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রেন্ডিংয়ে শীর্ষে শাকিব খান-এর ‘প্রিন্স’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৫ মার্চ ২০২৬ ১৬:৪১

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে একাধিক সিনেমা মুক্তির প্রস্তুতি চলছে। এর মধ্যে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা প্রিন্স।

সম্প্রতি ছবিটির টিজার ইউটিউব ও বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়। প্রকাশের পরপরই এটি দর্শকদের নজর কাড়ে এবং অল্প সময়ের মধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। দর্শক প্রতিক্রিয়ায় মিশ্র মতামত দেখা গেলেও টিজারটি ঘিরে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

বর্তমানে প্রিন্স-এর টিজার ইউটিউবের মুভি ট্রেন্ডিং তালিকায় এক নম্বর অবস্থানে রয়েছে। চলচ্চিত্র সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, টিজারে যে সামান্য ত্রুটি বা ভুল নিয়ে আলোচনা হয়েছে, সেগুলো পরবর্তী কনটেন্টে সংশোধনের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

গত শুক্রবার রাতে ইউটিউবের মুভি ট্রেন্ডিং চার্টের শীর্ষে ওঠার মাধ্যমে বোঝা যাচ্ছে, দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। টিজার দেখার পর এখন অনেকেই ছবিটির ট্রেলার ও গান প্রকাশের অপেক্ষায় রয়েছেন।

টিজারজুড়ে শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাকশনধর্মী দৃশ্যে দেখা যায় শাকিব খান–কে। সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ীসহ আরও অনেকে।

নির্মাতাদের আশা, আসন্ন ঈদে দেশের সর্বাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহুল আলোচিত সিনেমা প্রিন্স।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর