হরেকরকম অনুষ্ঠান নিয়ে এবার ৭ দিনব্যাপী ঈদ আয়োজন করেছে শিশু-কিশোরদের জনপ্রিয় টিভি চ্যানেল দুরন্ত টিভি। যার মধ্যে রয়েছে ১৪টি বিদেশী সিনেমা, নিজস্ব নাটক ও অনুষ্ঠান…

ঈদের দিন
ঈদের দিন সকাল ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে রঙের খেলায় সুরের ভেলায়-ঈদ স্পেশাল, সকাল ৯টায় ও দুপুর ১টা ৩০ মিনিটে বানাই মজার খাবার মা-বাবা আর আমি, অনুষ্ঠানটিতে অতিথি থাকবেন রাফায়েল ও তার মা। সকাল ৯টা ৩০ মিনিটে ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ‘মা-বাবাই সেরা’র বিশেষ পর্ব, অতিথি থাকবেন খন্দকার সামিহা তাজমিন ও তার মা-বাবা। সকাল ১০টায় ও সন্ধ্যা ৬টায় শিশুদের ব্যান্ড শো দুরন্তপনা, গান গাইবে ব্যান্ড ‘এসেইস’। সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠান ‘দুষ্টু মিষ্টি’, দুপুর ১টায় ঈদ ধারাবাহিক নাটক ‘হৈ হৈ হল্লা-সিজন ৩’, দুপুর ২টায় ও সন্ধ্যা ৭টায় ‘দুরন্ত ফ্যামিলি’। দুপুর ৩টায় ও রাত ১০টায় প্রচারিত হবে ঈদ স্পেশাল সিনেমা ‘মোবারক’ ও ‘দ্য স্মার্ফস’।

২য় দিন
ঈদের ২য় দিন সকাল ৯টায় ও দুপুর ১টা ৩০ মিনিটে প্রচারিত হবে ‘বানাই মজার খাবার মা-বাবা আর আমি’, অতিথি থাকবেন আফরা ও তার মা। সকাল ৯টা ৩০ মিনিটে ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ‘মা-বাবাই সকাল ১০টায় ও সন্ধ্যা ৬টায় শিশুদের ব্যান্ড শো দুরন্তপনায় থাকবে ব্যান্ড ‘খোলাছাদ আনলিমিটেড’, সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠান ‘দুষ্টু মিষ্টি’, দুপুর ১টায় ঈদ ধারাবাহিক নাটক ‘হৈ হৈ হল্লা-সিজন ৩’, দুপুর ২টায় ও সন্ধ্যা ৭টায় ফ্যামিলি গেম শো ‘দুরন্ত ফ্যামিলি’। দুপুর ৩টায় ও রাত ১০টায় প্রচারিত হবে ঈদ স্পেশাল সিনেমা ‘সার্ফ’স আপ’ ও ‘দ্য স্মার্ফস ২’।

৩য় দিন
ঈদের ৩য় দিন সকাল ৯টায় ও দুপুর ১টা ৩০ মিনিটে প্রচারিত হবে ‘বানাই মজার খাবার মা-বাবা আর আমি’, অনুষ্ঠানটিতে অতিথি থাকবেন তূর্য ও তার বাবা। সকাল ৯টা ৩০ মিনিটে ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ‘মা-বাবাই সেরা’র বিশেষ পর্ব, অতিথি থাকবেন রাইয়াদ বিন সাইফুল ও রাফান বিন সাইফুল এবং তাদের তার মা-বাবা। সকাল ১০টায় ও সন্ধ্যা ৬টায় শিশুদের ব্যান্ড শো ‘দুরন্তপনা’, গান গাইবে ব্যান্ড ‘গঙ্গাফড়িং’। সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠান ‘দুষ্টু মিষ্টি’, দুপুর ১টায় ঈদ ধারাবাহিক নাটক ‘হৈ হৈ হল্লা-সিজন ৩’, দুপুর ২টায় ও সন্ধ্যা ৭টায় ‘দুরন্ত ফ্যামিলি’। দুপুর ৩টায় ও রাত ১০টায় প্রচারিত হবে ঈদ স্পেশাল সিনেমা ‘ওপেন সিজন’ ও ‘রানা সাইলেন্স’।

৪র্থ দিন
ঈদের ৪র্থ দিন সকাল ৯টায় ও দুপুর ১টা ৩০ মিনিটে প্রচারিত হবে ‘বানাই মজার খাবার মা-বাবা আর আমি’, অনুষ্ঠানটিতে অতিথি থাকবেন ওয়াসিয়া আমিন ও তার মা। সকাল ৯টা ৩০ মিনিটে ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ‘মা-বাবাই সেরা’র বিশেষ পর্ব, অতিথি থাকবেন শ্রেয়ন্তি পাল ও শাশ্বতী পাল এবং তাদের মা-বাবা। সকাল ১০টায় ও সন্ধ্যা ৬টায় শিশুদের ব্যান্ড শো ‘দুরন্তপনা’, গান গাইবে ব্যান্ড ‘বিসর্গ’। সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠান ‘দুষ্টু মিষ্টি’, দুপুর ১টায় ঈদ ধারাবাহিক নাটক ‘হৈ হৈ হল্লা-সিজন ৩’, দুপুর ২টায় ও সন্ধ্যা ৭টায় ‘দুরন্ত ফ্যামিলি’। দুপুর ৩টায় ও রাত ১০টায় প্রচারিত হবে ঈদ স্পেশাল সিনেমা ‘মিস্টার ফ্রগ’ ও ‘১০০% উলফ ’।

৫ম দিন
ঈদের ৫ম দিন সকাল ৯টায় ও দুপুর ১টা ৩০ মিনিটে ‘বানাই মজার খাবার মা-বাবা আর আমি’, অনুষ্ঠানটিতে অতিথি থাকবেন রোজা ও তার মা। সকাল ৯টা ৩০ মিনিটে ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ‘মা-বাবাই সেরা’র বিশেষ পর্ব, অতিথি থাকবেন মাহিতা তাজমিন কাইয়ুম ও তার মা-বাবা। সকাল ১০টায় ও সন্ধ্যা ৬টায় শিশুদের ব্যান্ড শো ‘দুরন্তপনা’, গান গাইবে শিল্পী ‘তমাল ও পৃথিয়া’। সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠান ‘দুষ্টু মিষ্টি’, দুপুর ১টায় ঈদ ধারাবাহিক নাটক ‘হৈ হৈ হল্লা-সিজন ৩’, দুপুর ২টায় ও সন্ধ্যা ৭টায় নতুন দুইটি পরিবার নিয়ে আসবে ফ্যামিলি গেম শো ‘দুরন্ত ফ্যামিলি’। দুপুর ৩টায় ও রাত ১০টায় প্রচারিত হবে ঈদ স্পেশাল সিনেমা ‘ফিলিক্স অ্যান্ড দ্য ট্রেজার অব মোরগা’ ও ‘দি অ্যাডভেঞ্চার্স অফ টিনটিন দ্য সিক্রেট অফ দ্য ইউনিকর্ণ’।

৬ষ্ঠ দিন
ঈদের ৬ষ্ঠ দিন সকাল ৯টায় ও দুপুর ১টা ৩০ মিনিটে প্রচারিত হবে ‘বানাই মজার খাবার মা-বাবা আর আমি’, অনুষ্ঠানটিতে অতিথি থাকবেন জারা হাবিব ও তার মা। সকাল ৯টা ৩০ মিনিটে ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ‘মা-বাবাই সেরা’র বিশেষ পর্ব, অতিথি থাকবেন তানিম রেজা কমল, তামিম রেজা কনক এবং তাদের মা-বাবা। সকাল ১০টায় ও সন্ধ্যা ৬টায় শিশুদের ব্যান্ড শো ‘দুরন্তপনা’, গান গাইবে শিল্পী ‘সুহা ও সামাহ্’। সকাল ১০টা ৩০ মিনিটে নতুন পর্ব নিয়ে আসবে অনুষ্ঠান ‘দুষ্টু মিষ্টি’, দুপুর ১টায় ঈদ ধারাবাহিক নাটক ‘হৈ হৈ হল্লা-সিজন ৩’, দুপুর ২টায় ও সন্ধ্যা ৭টায় নতুন পর্ব নিয়ে আসবে ফ্যামিলি গেম শো ‘দুরন্ত ফ্যামিলি’। দুপুর ৩টায় ও রাত ১০টায় প্রচারিত হবে ঈদ স্পেশাল সিনেমা ‘পিম অ্যান্ড পম দ্য বিগ অ্যাডভেঞ্চার’ ও ‘বেনি ব্র্যাট’।

৭ম দিন
ঈদের ৭ম দিন সকাল ৯টায় ও দুপুর ১টা ৩০ মিনিটে প্রচারিত হবে ‘বানাই মজার খাবার মা-বাবা আর আমি’, অনুষ্ঠানটিতে অতিথি থাকবেন সাহস অনির্বাণ রেজা ও তার মা। সকাল ৯টা ৩০ মিনিটে ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ‘মা-বাবাই সেরা’র বিশেষ পর্ব, অতিথি থাকবেন জারার তাহের সোবহান এবং তার মা-বাবা। সকাল ১০টায় ও সন্ধ্যা ৬টায় শিশুদের ব্যান্ড শো ‘দুরন্তপনা’, গান গাইবে শিল্পী ‘অর্পিতা ও অর্নব’। সকাল ১০টা ৩০ মিনিটে নতুন পর্ব নিয়ে আসবে অনুষ্ঠান ‘দুষ্টু মিষ্টি’, দুপুর ১টায় ঈদ ধারাবাহিক নাটক ‘হৈ হৈ হল্লা-সিজন ৩’, দুপুর ২টায় ও সন্ধ্যা ৭টায় নতুন পর্ব নিয়ে আসবে ফ্যামিলি গেম শো ‘দুরন্ত ফ্যামিলি’। দুপুর ৩টায় ও রাত ১০টায় প্রচারিত হবে ঈদ স্পেশাল সিনেমা ‘ট্রিপল ট্রাবল’ ও ‘সুপারমিস!’।