Tuesday 03 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইকরার মৃত্যুকে ঘিরে এফডিসিতে মানববন্ধন

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৩ মার্চ ২০২৬ ১৬:০২

ঢাকাই শোবিজ অঙ্গনে শোক ও আলোচনার ঝড় তুলেছে আফরা ইভনাথ খান ইকরা’র মৃত্যু। অভিনেতা জাহের আলভী-র সঙ্গে দাম্পত্য কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেছেন ইকরার পরিবার। এ ঘটনাকে কেন্দ্র করে সহকর্মীদের একাংশ শাস্তির দাবি তুলেছেন।

পরিবারের দাবি, দীর্ঘদিন ধরেই দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন চলছিল। আলভীর বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে অশান্তি আরও বাড়ে। বিশেষ করে অভিনেত্রী ইফফাত আর তিথি-র সঙ্গে সম্পর্কের অভিযোগ সামনে আসার পর ইকরা মানসিকভাবে ভেঙে পড়েন বলে স্বজনরা জানান। ঘটনার আগের দিন সামাজিকমাধ্যমে এক নারীর সঙ্গে ছবি পোস্ট করার বিষয়টিও তার কষ্ট বাড়িয়ে দেয় বলে পরিবারের অভিযোগ।

বিজ্ঞাপন

গত ২৮ ফেব্রুয়ারি মিরপুর ডিওএইচএসের বাসায় নিজের কক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত সম্পন্ন হয়। এ ঘটনায় আলভী ও তার মা নাসরিন সুলতানা শিউলির বিরুদ্ধে ঢাকার পল্লবী থানায় মামলা দায়ের করেছেন ইকরার বাবা।

ইকরার মৃত্যুর পর শোবিজ অঙ্গনে ক্ষোভ ছড়িয়ে পড়ে। মডেল বারিশা হক সামাজিকমাধ্যমে মানববন্ধনের ঘোষণা দিয়ে বিচার দাবি জানান। আগামী ৪ মার্চ দুপুর ১২টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) গেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

এদিকে স্বজনরা সুষ্ঠু তদন্ত ও প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন। শোবিজ অঙ্গনের অনেকেই বলছেন, এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি, যাতে ভবিষ্যতে এমন ট্র্যাজেডি আর না ঘটে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর