Thursday 09 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাইমা রহমানের প্রশংসায় অভিনেত্রী তিশা

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০৩

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে প্রশংসায় ভাসালেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে তিনি তুলে ধরেছেন জাইমার ব্যক্তিত্ব, বেড়ে ওঠা এবং শিকড়ের প্রতি তার টান।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে তিশা লেখেন, বিদেশে বেড়ে উঠলেও জাইমা রহমান কখনও তার সংস্কৃতি ও ঐতিহ্যকে ভুলে যাননি। বরং সৌন্দর্য, মর্যাদা ও গর্বের সঙ্গে তিনি তা ধারণ করে চলেছেন। তিশার ভাষায়, মানুষ পৃথিবীর যেখানেই বড় হোক না কেন, নিজের শিকড়কে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রাখার মধ্যেই রয়েছে প্রকৃত পরিচয়।

অভিনেত্রীর এই মন্তব্যে ভক্ত-অনুসারীদের মাঝেও ইতিবাচক সাড়া দেখা যায়। অনেকেই মন্তব্য ঘরে জাইমার সরলতা ও ব্যক্তিত্বের প্রশংসা করেন। কেউ কেউ লিখেছেন, নতুন প্রজন্মের জন্য এমন দৃষ্টান্ত অনুপ্রেরণার।

বিজ্ঞাপন

রাজনীতি ও সংস্কৃতির পরিমণ্ডল ভিন্ন হলেও, একজন তরুণীর সাংস্কৃতিক চেতনা আর আত্মপরিচয়ের দৃঢ়তায় মুগ্ধ হয়ে তার প্রশংসা করলেন বিনোদন জগতের একজন তারকা এ দৃশ্যই যেন তুলে ধরে ভিন্ন অঙ্গনের মানুষের মধ্যকার মানবিক সংযোগ। ব্যক্তিগত পরিসর থেকে উঠে আসা একটি ছোট্ট অনুভূতি তাই হয়ে উঠেছে আলোচনার বিষয়।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর