Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারকাদের স্মৃতির আঙিনায় ঈদ ও রমজান

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩০

রমজান মাস মানেই ফিরে দেখা সেই ধুলোমাখা শৈশব, যেখানে সেহেরি থেকে ইফতার পর্যন্ত প্রতিটি মুহূর্ত ছিল উৎসবের একেকটি গল্প। জনপ্রিয় অভিনেত্রী তাবাসসুম ছোঁয়া সম্প্রতি তার শৈশবের রমজান নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে এক আবেগী প্রেক্ষাপট তুলে ধরেছেন। ছোঁয়া জানান, ছোটবেলায় রোজা রেখে শেষ বিকেলের তৃষ্ণা আর ক্ষুধা সামলানো তার জন্য ছিল বড় চ্যালেঞ্জ। ইফতারের ঠিক আগমুহূর্তে মসজিদের সামনে গিয়ে অধীর আগ্রহে আজানের অপেক্ষা করতেন তিনি। কখন মুয়াজ্জিনের কণ্ঠ শোনা যাবে আর এক ঢোক পানিতে তেষ্টা মিটবে।এই অপেক্ষাই ছিল তার শৈশবের পরম পাওয়া। বর্তমান সময়ে ইফতারের টেবিলে হাজারো পদের সমাহার থাকলেও ছোঁয়ার মন আজও পড়ে থাকে ঐতিহ্যবাহী মুড়ি, ছোলা আর জিলাপির চিরচেনা স্বাদেই।

বিজ্ঞাপন

স্মৃতি আর ঐতিহ্যের এই আবহ কেবল ইফতারের টেবিলেই সীমাবদ্ধ নয়, বরং তা ছড়িয়ে পড়েছে উৎসবের পোশাকেও। দেশের অন্যতম শীর্ষ লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং তাদের এবারের ‘ঈদ/২৬’ কালেকশনে প্রজন্মের মেলবন্ধন ঘটিয়ে এক অভাবনীয় চমক দিয়েছে। ঈদ উপলক্ষে প্রকাশিত বিশেষ ফটোশুটে এক ফ্রেমে ধরা দিয়েছেন কিংবদন্তি ও বর্তমানের একঝাঁক তারকা। গুণী অভিনেত্রী দিলারা জামান, তারিক আনাম খান ও আফসানা মিমির মতো প্রবীণ শিল্পীদের সঙ্গে যুক্ত হয়েছেন হালের জাহিদ হাসান এবং তরুণ প্রজন্মের প্রিয় মুখ তানজিন তিশা। আড়ংয়ের আভিজাত্য ঘেরা পোশাকে তাঁদের এই রাজকীয় উপস্থিতি যেন অতীত আর বর্তমানকে এক সুতোয় গেঁথে দিয়েছে।

পোশাকি কারুকাজে যেমন ঐতিহ্যের ছাপ স্পষ্ট, তেমনি তারকারা তাদের পারিবারিক আবহ আর উষ্ণতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন ঈদের প্রকৃত আনন্দ। গাঢ় নীলাভ আর নকশাদার পাঞ্জাবি, শাড়ি ও সালোয়ার-কামিজের প্রতিটি ভাঁজে লুকিয়ে আছে একেকটি সম্পর্কের অমলিন গল্প। যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে নাড়ির টানে ঘরে ফেরার যে চিরন্তন আকুতি, আড়ংয়ের এই ঈদ আয়োজনে তাকেই শিল্পের রূপ দেওয়া হয়েছে।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

রাজবাড়ীতে ২ টাকায় ইফতার বিতরণ
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৪

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪০

চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১২

আরো

সম্পর্কিত খবর