Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

শ্বশুরের বিয়ে! ঠেকাতে একজোট জামাইয়েরা

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
৬ জুন ২০২৫ ১৪:৪৩ | আপডেট: ৬ জুন ২০২৫ ১৭:০৭

তালুকদার বাড়ির তিন কন্যা মিতু, সেতু এবং ঋতু তাদের স্বামীদের নিয়ে বাপের বাড়ি এসেছে। এসেই তারা তাদের পিতা জনাব আলী তালুকদারের সঙ্গে ঝগড়া বাধিয়ে দিয়েছে। ঝগড়া বাধানোর কারন, এই বয়সে তাদের পিতা আলী তালুকদার আবার বিয়ে করতে চায়। শ্বশুরের বিয়ের খবর শুনে তিন জামাই কাজবাজ ফেলে চলে এসেছে বিয়ে ঠেকাতে। তাদের শ্বশুরের কোনো পুত্র সন্তান নেই। সুতরাং তিন জামাইয়েরই মনে মনে বড় আশা শ্বশুড় মারা যাবার পর সম্পত্তি তারা নিজেদের মধ্যে ভাগ করে নিবেন। এই মুহুর্তে যদি শ্বশুর বিয়ে করে বসে এবং তার নতুন ঘরে যদি কোনো পুত্র সন্তান জন্মায় তাহলে জামাইদের আর এত সম্পত্তি পাওয়া হবে না। এই কারনে জামাইরা একজোট হয়ে শ্বশুরের বিয়ে ঠেকাতে এসেছে।

বিজ্ঞাপন

আলী তালুকদারের কন্যারাও আলাদা বসে মিটিং করে পিতার বিরুদ্ধে। তাদের পিতা যদি বিয়ে করে তাহলে মান ইজ্জত কিছু থাকবে না। তাদের চাইতে বয়সে ছোট একটা মেয়েকে মা ডাকতে হবে। এমন কাজ তারা বেঁচে থাকতে হবে না। জামাইরা মিলে আলী তালুকদারের কন্যাদের প্রেসার দেয় জমি ভাগ করে দেয়ার জন্য। কিন্তু তিনি জমি ভাগ করে দিতে রাজি না। তিনি আবার বিয়ে করবেন এবং বিয়ের পর সেই স্ত্রীকে সম্পত্তির একটা বড় অংশ দিতে হবে। নতুন স্ত্রীকে জমি না দেয়া পর্যন্ত বাড়িতে কোনো জমি ভাগ হবে না বলে জানিয়ে দিয়েছেন। শ্বশুরের এই কথা শুনে জামাইদের মাথায় বাজ পড়ে। তারা মনে মনে যা সন্দেহ করেছিলো ঘটনাতো তাহলে সেদিকেই যাচ্ছে। এখন তারা কি করবে? বিয়ে ঠেকানোর জন্য নানা ফন্দি করে তারা। চলতে থাকে একের পর এক মজার ঘটনা।

এমনই এক গল্প নিয়ে ঈদ উপলক্ষে নির্মিত হলো ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘শ্বশুরের বিয়ে’। আল আমিন স্বপন-এর রচনা ও তাইফুর জাহান আশিক-এর পরিচালনায় এতে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, নাদিয়া মীম, আশরাফ সুপ্ত, মিহি আহসান প্রমুখ। প্রচারিত হবে ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে।

সারাবাংলা/এএসজি
বিজ্ঞাপন

আরো