Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

আদর-পূজার সঙ্গে ইমরান-আতিয়া

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১ জুন ২০২৫ ১৬:২১

ইউটিউবে অবমুক্ত হয়েছে আলোচিত বাংলা সিনেমা টগর-এর দ্বিতীয় গান ‘ও সুন্দরী’। আলোক হাসান পরিচালিত ও রণক ইকরাম প্রযোজিত এ সিনেমার গানটি মুক্তির পরই সাড়া ফেলেছে অনলাইনে। গানটির বিশেষ আকর্ষণ হলো—চিত্রনায়ক আদর আজাদ ও পূজা চেরির সঙ্গে পর্দায় চমক হয়ে ধরা দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল ও আতিয়া আনিসা।

‘ও সুন্দরী’ গানে প্রথমবারের মতো বড় পর্দার গানে পারফর্ম করলেন ইমরান মাহমুদুল। দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য হিট গান উপহার দিলেও এবারই প্রথম নিজের গাওয়া গানে পর্দায় নাচলেন তিনি। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল নিজেই। আর জমকালো কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান। কালারফুল সেট, প্রাণবন্ত নাচ ও চমকপ্রদ উপস্থিতি গানটিকে করে তুলেছে চোখ ধাঁধানো।

বিজ্ঞাপন

গানটি নিয়ে ইমরান মাহমুদুল বলেন, “এটা আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। নিজের গানে পর্দায় নাচা ছিল চ্যালেঞ্জিং, কিন্তু এক্সাইটিংও। টগরের এই গানটি নিয়ে আমি খুবই আশাবাদী।”

আতিয়া আনিসা বলেন, “ইমরান ভাইয়ের সঙ্গে গাওয়া এবং একই গানে স্ক্রিন শেয়ার করা খুব আনন্দের ছিল। ‘ও সুন্দরী’ গানটি শ্রোতা-দর্শক সবার ভালো লাগবে বলে বিশ্বাস করি।”

নায়িকা পূজা চেরি বলেন, “গানটির শুটিং ছিল ভীষণ মজার অভিজ্ঞতা। ইমরান ভাই ও আতিয়ার চমক দর্শকদের ভালো লাগবে নিশ্চিত।”

নায়ক আদর আজাদ বলেন, “টগর আমার জন্য বিশেষ একটি প্রজেক্ট। ‘ও সুন্দরী’ গানটি সিনেমার অন্যতম হাইলাইট হবে, দর্শক হলে গিয়ে উপভোগ করবেন।”

এআর মুভি নেটওয়ার্ক প্রযোজিত টগর সিনেমাটি আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে।

সারাবাংলা/এজেডএস
বিজ্ঞাপন

আরো