Monday 09 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ঢাকার বাতাস সহনীয়, দূষণ তালিকায় বিশ্বে ৫০তম

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জুন ২০২৫ ১০:১৩ | আপডেট: ২০ জুন ২০২৫ ১৪:৩৫

ছবি: সারাবাংলা

ঢাকা: ঢাকার বাতাস বেশ কিছুদিন ধরেই সহনীয় পর্যায়ে রয়েছে। শুক্রবার (২০ জুন) বায়ুদূষণ ও বাতাসের গুণমান সূচক নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্সের সকাল ৮টার রেকর্ড অনুযায়ী, ঢাকার বায়ুমান সূচক ৬০। দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান আজ ৫০। গতকাল বৃহস্পতিবার ৬৬ বায়ুমান সূচক নিয়ে ৪৭তম অবস্থানে ছিল ঢাকা।

আইকিউইয়ার অনুযায়ী বায়ুদূষণের শীর্ষে আছে বাহরাইনের মানামা। শহরটির বায়ুমান ২১৪, যা খুবই ক্ষতিকর বাতাসের নির্দেশক। দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো সৌদি আরবের রিয়াদ, কঙ্গোর কিনশাসা, কাতারের দোহা, পাকিস্তানের লাহোর। শহরগুলোর বায়ুমান যথাক্রমে ২১২, ১৯৪, ১৭৩, ১৫৫।

বিজ্ঞাপন

বাতাসের গুণমান সূচকের (একিউআই) মাধ্যমে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ-এয়ার। তাদের তালিকার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্‌রোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।

সারাবাংলা/এফএন/এমপি
বিজ্ঞাপন

আরো