Saturday 21 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিএসজিকে জয়ে ফেরালেন ডি মারিয়া-এমবাপে

স্পোর্টস ডেস্ক
৪ ফেব্রুয়ারি ২০২১ ০৮:৫৬

বুধবার ঘরের মাঠে কিলিয়ান এমবাপে, আঞ্জেল ডি মারিয়া আর পাবলো সারাবিয়ার গোলে ৩-০ ব্যবধানে জয় পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই।

বুধবার ঘরের মাঠে নিমকে ৩-০ গোলে হারায় মাউরিসিও পচেত্তিনোর দল। এই জয়ে ২৩ ম্যাচে ১৫ জয় ও তিন ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা। পিএসজির সমান ম্যাচ খেলে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে লিলে, ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে অলিম্পিক লিঁও।

ম্যাচের শুরু থেকেই এদিন আক্রমণাত্মক খেলতে থাকে পিএসজি। গোলের দেখা পেতে পারত ম্যাচের পঞ্চম মিনিটেই। তবে সারাবিয়ার নিচু শট ফেরান গোলরক্ষক। একটু পর এমবাপের শট যায় পোস্টর বাইরে। একাদশ মিনিটে ময়েস কিনের শট পোস্টে লেগে ফিরলে হতাশা বাড়ে স্বাগতিকদের।

বিজ্ঞাপন

তবে আর বেশি সময় পিএসজিকে আটকে রাখতে পারেনি নিম। ম্যাচের ১৮ মিনিটের মাথায় নিমের ডিফেন্ডারের ভুল ব্যাক পাস ছুটে গিয়ে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়া। এরপর ম্যাচের ৩৬ মিনিটে পিএসজির লিড দ্বিগুণ করেন সারাবিয়া। কিলিয়ান এমবাপের বাড়ানো বল ধরে ডি মারিয়া আক্রমণে যান, সেখান থেকে ক্রস করেন সারাবিয়ার উদ্দেশ্যে, আর দুর্দান্ত হেড করে বল জালে জড়িয়ে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন এই স্প্যানিশ।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৮ মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন এমবাপে। পারেদেসের পাস ধরে ডি-বক্সের বাইরে থেকে দারুণ বাঁকানো শটে জাল খুঁজে নেন এমবাপে। চলতি লিগে গোলদাতার তালিকায় শীর্ষে থাকা ফরাসি ফরোয়ার্ডের এটি ১৫তম গোল।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

চকরিয়ায় ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত
২১ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১৯

আরো