Saturday 21 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিক্সিংয়ের অভিযোগ: বিপিএল নিলাম থেকে ৭ ক্রিকেটার বাদ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৫ ১৯:৩২

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের নিলামের চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন সাতজন স্থানীয় ক্রিকেটার। বিপিএলে ফিক্সিংয়ে অভিযুক্তদের আসন্ন বিপিএল খেলতে দেওয়া হবে কিনা এমন আলোচনার মধ্যেই এই সিদ্ধান্ত এলো।

শুরুতে নিলামের জন্য ১৬৬ জন স্থানীয় ক্রিকেটারের তালিকা প্রকাশ করা হয়। তবে চূড়ান্ত তালিকায় দেখা যায়—আগের তালিকার সাতজনকে রাখা হয়নি। এছাড়া নিজে থেকেই নাম প্রত্যাহার করেছেন শামসুর রহমান শুভ। বাদ পড়া ক্রিকেটারদের মধ্যে এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকতের মতো নামকড়া ক্রিকেটারের নামও আছে।

বিপিএলে বিজয়-মোসাদ্দেক পরিচিত মুখ। বাংলাদেশ জাতীয় দলের হয়েও অনেক ম্যাচ খেলেছেন দুজন। জাতীয় দলে একটা সময় নিয়মিত খেলা পেসার শরিফুল ইসলামের নামও আছে বাদ পড়া তালিকায়।

বিজ্ঞাপন

আসন্ন বিপিএলের নিলামে ‘সি’ ক্যাটাগরিতে ছিলেন ব্যাটার এনামুল হক বিজয় ও অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। ‘ডি’ ক্যাটাগরি থেকে বাদ গেছেন অলরাউন্ডার আলাউদ্দিন বাবু। ‘ই’ ক্যাটাগরি থেকে বাদ পড়েছেন স্পিনার নিহাদুজ্জামান ও অলরাউন্ডার সানজামুল ইসলাম। আর ‘এফ’ ক্যাটাগরি থেকে বাদ পড়েছেন পেসার শফিউল ইসলাম সোহান ও ব্যাটার মিজানুর রহমান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল ফিক্সিং অভিযোগের ভিত্তিতে তাদের বাদ দেওয়ার সুপারিশ করেছেন।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

ঝালকাঠিতে ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক
২১ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৭

আরো

সম্পর্কিত খবর