Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএল নিলামে লিটন ‘এ’, মুশফিক-মাহমুদউল্লাহ ‘বি’

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৫ ১৩:০৭

কয়েক দফা পেছানোর পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরের নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩০ নভেম্বর। নিলামে ২৫০ বিদেশি ক্রিকেটার থাকার বিষয়টি নিশ্চিত করা হলেও দেশি ক্রিকেটারের সংখ্যা বিষয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি বিশ্বস্ত সূত্র বলছে, নিলামে দেশি ক্রিকেটার থাকছেন ১৫৮ জন। বিভিন্ন ক্যাটাগরিতে তাদের ভাগ করা হয়েছে। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাসকে রাখা হয়েছে ‘এ’ ক্যাটাগরিতে। ‘এ’ ক্যাটাগরিতে লিটনের সঙ্গে নাঈম শেখসহ তিন ক্রিকেটার আছেন। ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৫০ লাখ টাকা।

বিজ্ঞাপন

অভিজ্ঞ দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহকে রাখা হয়েছে ‘বি’ ক্যাটাগরিতে। ‘বি’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকা। মুশফিক-মাহমুদউল্লাহসহ ‘বি’ ক্যাটাগরিতে আরও আছেন- শামীম হোসেন পাটোয়ারী, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাজমুল হোসেন শান্ত, মাহিদুল ইসলাম অঙ্কন, সৌম্য সরকার, জাকের আলি অনিক, তাওহীদ হৃদয় এবং ইয়াসির রাব্বিসহ ১৫ ক্রিকেটার।

‘সি’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ২২ লাখ টাকা। এনামুল হক বিজয়, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুবরা আছেন এই ক্যাটাগরিতে। অন্যদের মধ্যে আরও আছেন- আকবর আলি, নাহিদ রানা, জাকির হাসান, মাহফিজুল ইসলাম রবিন, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, এবাদত হোসেন, তাইজুল ইসলাম ও রিপন মন্ডলসহ ১৮ ক্রিকেটার।

১৮ লাখ টাকা ভিত্তিমূল্যের ‘ডি’ ক্যাটাগরিতে রয়েছেন ১৯ জন ক্রিকেটার। তাদের মধ্যে অন্যতম– হাবিবুর রহমান সোহান, জিসান আলম, মৃত্যঞ্জয় চৌধুরি, নাসির হোসেন, অমিত হাসান, হাসান মুরাদ, আবু হাসেম, তোফায়েল আহমেদ এবং আলাউদ্দিন বাবুরা।

‘ই’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ১৪ লাখ টাকা। এই ক্যাটাগরিতে রয়েছেন– সোহাগ গাজী, মাহফুজুর রহমান রাব্বি, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, শামসুর রহমান, আশিকুর রহমান শিবলি, শেখ পারভেজ জীবন, মেহেরব অহিনসহ ৩৭ ক্রিকেটার।

আর ১১ লাখ টাকা ভিত্তিমূল্যের ‘এফ’ ক্যাটাগরিতে রয়েছেন– অভিষেক অরণ্য, টিপু সুলতান, ওয়াসি সিদ্দিকি, সফর আলি, শাহরিয়ার সাকিবসহ ৬৬ ক্রিকেটার।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
২০ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩২

আরো

সম্পর্কিত খবর