Saturday 21 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের সংগ্রহ ১১৯, ভারতের লক্ষ্য ১২৬

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৫ ২২:৩১

বৃষ্টির উপদ্রবের মধ্যে বাংলাদেশের ব্যাটিংটা ভালো হলো না। বৃষ্টির আগে বাংলাদেশের ব্যাটিং ছিল ধীর গতির। বৃষ্টি শেষে রানের গতি বাড়াতে চেষ্টা করলেও নিয়মিত উইকেট হারিয়ে সেটা আর পারেনি বাংলাদেশ নারী দল। সব মিলিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের বিপক্ষে ১১৯ রান তুলেছে বাংলাদেশ নারী দল।

বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ২৭ ওভারে। তাতে ৯ উইকেট হারিয়ে ১১৯ রানে থেমেছে বাংলাদেশ নারী দল। পরে বৃষ্টি আইনে ভারতের টার্গেট দাঁড়িয়েছে ১২৬ রান।

নারী বিশ্বকাপে আজকের ম্যাচটা স্রেফ নিয়ম রক্ষার। কারণ বাংলাদেশের বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে আগেই। ভারতও আগেই টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

রোববার (২৬ অক্টোবর) মুম্বাইয়ে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। শুরু থেকেই ব্যাটিংয়ে ছিল ধীর গতির। ওপেনার সুমাইয়া ৬ বলে ২ রান করে ফিরেন। অপর ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিকও বেশ ধীরগতিতে খেলেন—৩২ বলে ১৩ রান করার পর আক্রমণাত্মক হতে গিয়ে আউট হন।

বৃষ্টির কারণে টস বিলম্বিত হয় প্রায় ৩৫ মিনিট, টসের পর আবারও নামে বৃষ্টি। দ্বিতীয় দফার বৃষ্টিতে দুই ঘণ্টার বেশি সময় নষ্ট হওয়ায় ম্যাচের দৈর্ঘ্য কমে ৫০ ওভার থেকে ৪৩ ওভারে আসে। তবে ১২ ওভার ২ বল খেলার পর আবারও বৃষ্টি নামে। এতে ম্যাচ আরও ছোট হয়ে ২৭ ওভারে নামিয়ে আনা হয়।

বৃষ্টি শেষে ব্যাটিংয়ে নেমে দ্রুত রান তুলতে গিয়ে আউট হন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি—২৪ বলে করেন ৯ রান। এরপর মিডল অর্ডারে সোবহানা মোসতারি আক্রমণাত্মক ব্যাটিংয়ে গতি ফেরান ইনিংসে। তিনি ২১ বলে ২৬ রান করেন। শারমিন আক্তার একপ্রান্ত আগলে রেখে ৫৩ বলে ৩৬ রান করেন। শারমিনই বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ স্কোরার। তার ইনিংসেই বাংলাদেশের স্কোর তিন অঙ্ক ছুয়েছে। শেষ পর্যন্ত নির্ধারিত ২৭ ওভারে ৯ উইকেটে ১১৯ রানে থেমেছে বাংলাদেশ।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

চকরিয়ায় ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত
২১ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১৯

আরো