Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্বকাপ জয়ী ওজিল ও এরদোয়ানপুত্র

ঢাবি করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩২ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৭

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্বকাপ জয়ী ফুটবলার মেসুত ওজিল ও তুরস্কের রাষ্ট্রপ্রধান এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ান।

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের নতুন একটি প্রজেক্টের উদ্বোধনে করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছেন বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার মেসুত ওজিল ও তুরস্কের রাষ্ট্রপ্রধান এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) তারা ঢাবির মোর্তজা মেডিকেল সেন্টারে আসেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দীন এই তথ্য নিশ্চিত করেছেন।

মিনহাজ জানান, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রোহিঙ্গা ক্যাম্পে ইফতার করবেন মেসুত ওজিল।

জানা গেছে, তুর্কি উন্নয়ন সংস্থা ‘টীকা’ শহিদ মর্তুজা মেডিকেল সেন্টারের বেশকিছু উন্নয়নমূলক কাজে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাহায্য করছে। এই প্রকল্পের উদ্বোধনেই মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছেন ওজিল।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ান, তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান প্রমুখ।