Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বসন্ত এসে গেছে [ছবি]

হাবিবুর রহমান সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৬ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৭

পাতাঝরা শুষ্ক শীতের শেষে প্রকৃতিতে এসেছে রঙিন বসন্ত। চারদিকে নবপল্লবের ভিড়ে দোল খাচ্ছে নানারকম ফুল। যেদিকে চোখ যায়, যেন রঙের সমাহার। একদিকে গোধূলিরঙা পলাশ, আরেক দিকে রক্তলাল কৃষ্ণচূড়া। প্রকৃতির গায়ে গায়ে মিষ্টি বাতাস আর সারাদিন নরম কুসুম রোদ। এমন দিনেই জমে ওঠে বাঙালির চিরায়ত উৎসব— যেন রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যকথায় ‘অলক্ষ্য রঙে’র ছোঁয়ায় অকারণের সুখে’ ভরে ওঠে মন। এই ইট-কাঠ-পাথরের শহরেও মাঝেমধ্যে শোনা যায় কোনো এক গাছের ফাঁকে লুকিয়ে থাকা কোকিলের ডাক। কোথাও আবার রঙিন ফুলের ঝাঁপি সাজিয়ে বসে আছে প্রাণ-প্রকৃতি। আজ প্রকৃতির মতো রঙিন আবহে সেজেছিল অনেকেই— যা দেখে বোঝা গেছে, ‘বসন্ত এসে গেছে’। বসন্তের প্রথম প্রভাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ঘুরে রঙিন দিনে রাঙানো মানুষদের ছবিগুলো ফ্রেমে ধরেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

আরো

হাবিবুর রহমান - আরো পড়ুন
সম্পর্কিত খবর