Monday 13 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেমরায় ছেলের ছুরিকাঘাতে মাদকাসক্ত বাবা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৬ ১৭:১৯ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ২০:১৫

ঢাকা: রাজধানীর ডেমরা এলাকায় ছেলের ছুরিকাঘাতে মাদকাসক্ত বাবা ইসরাফিল (৫৫) নিহত হয়েছেন।

সোমবার (১৩ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে ডেমরা উত্তর বাজার জামে মসজিদ সংলগ্ন একটি বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহতের স্ত্রী সুরিয়া বেগম জানান, তাদের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায়। বর্তমানে ডেমরা এলাকার ওই বাসায়টিতে ভাড়া থাকতেন। তাদের ঘরে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

তিনি আরও বলেন, ইসরাফিল বহু বছর যাবত মাদকাসক্ত। তিনি বলতেন একটি মেডিকেলে কাজ করতেন। তবে কোন মেডিকেলে কাজ করতেন কখনোই বলতেন না।

সুরিয়া বেগম আরও বলেন, ‘গত পরশুদিন এবং গতকালকেও সে আমার কাছ থেকে ১ হাজার টাকা নিয়েছেন। সোমবার ভোরে আমার কাছে আবার টাকা চান। টাকা দিতে পারব না জানালে আমার সঙ্গে ঝগড়া হয় এবং আমাকে মারধর শুরু করেন। একপর্যায়ে আমার ছোট ছেলে নূর হোসেন (১৭) প্রতিবাদ করে। এরপর বাবা ছেলের মধ্যে হাতাহাতি হলে একপর্যায়ে নূর হোসেন তার বাবার বুকে ও গলায় ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলে মারা যান তিনি।’

বিজ্ঞাপন

ডেমরা থানা উপপরিদর্শক (এসআই) আব্দুল মজিদ জানান, ছেলের ছুরিকাঘাতে মাদকাসক্ত বাবা খুন হয়েছে বলে জানা গেছে। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর