Monday 13 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যক্তি ব্যতীত করদাতাদের রিটার্ন দাখিলের সময় বাড়ল

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৬ ১৮:৪১ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ১৮:৪২

ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ড আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়িয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার (HUF) ব্যতীত অন্যান্য সকল করদাতার জন্য ২০২৫-২০২৬ করবর্ষের রিটার্ন দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ মে।

সোমবার (১৩ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ড থে‌কে জারি করা এক আদেশে বলা হয়, এ সুবিধা প্রযোজ্য হবে সেই সব করদাতার ক্ষেত্রে, যাদের অর্থবছর ৩০ জুন শেষ হয়েছে।

এর ফলে কোম্পানি, ফার্ম, প্রতিষ্ঠানসহ অন্যান্য অ-ব্যক্তি করদাতারা নির্ধারিত সময়ের বাইরে গিয়ে অতিরিক্ত এক মাস সময় পাচ্ছেন রিটার্ন প্রস্তুত ও দাখিলের জন্য।

বিজ্ঞাপন

কর প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, করদাতাদের সুবিধা এবং যথাযথ সম্মতি নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর