Sunday 12 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২৬ ০৯:০৪

খুলনা: খুলনায় তাঁতী দলের নেতা সোনামিয়াকে (৩৮) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (১১ এপ্রিল)রাত ১২ টা ১০ মিনিটের দিকে মহানগরীর খালিশপুরের নয়াবাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোনামিয়া নয়াবাটি এলাকার বাসিন্দা। তার পিতার নাম জব্বার সরদার। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খালিশপুর থানার ১০ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক ছিলেন।

স্থানীয়রা জানান, সোনামিয়া নিজ ব্যবসা প্রতিষ্ঠান একটি চায়ের দোকানে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত এসে দোকানের ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। গুরুতর আহত অবস্থায় তিনি সেখান থেকে দৌঁড়ে পাশের একটি বাসায় আশ্রয় নেন। হামলাকারীরা তার পিছু নিয়ে সেখানে গিয়েও তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা খালিশপুর ক্লিনিকে নিয়ে গেলে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

রোববার (১২ এপ্রিল) সকালে খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর