Saturday 11 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বদলাতে পারে দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম: জরিপ দলের প্রধান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৬ ০৯:৩৯

বান্দরবান: বদলাতে পারে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম, জরিপ কাজ শেষ পর্যায়ে বলে জানিয়েছেন বাংলাদেশ জরিপ অধিদফতরের সার্ভেয়ার জেনারেল ও জরিপ দলের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল নুর-এ-আলম মোহাম্মদ যোবায়ের সারোয়ার (এনডিসি, পিএসসি)। এ নিয়ে ১০টি পর্বতশৃঙ্গের উচ্চতা নির্ধারণে পরিচালিত জরিপ কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টায় বান্দরবান সার্কিট হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

আয়েতলাং, যোতলাং,যোগী হাফং, সাকাহাফং-১-২, তাহজিডং ১-২ ও কেউক্রাডং পর্বত। কোনটি দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ সেটি আগামী পহেলা মে জানা যাবে বলে জানান জরিপ দলের প্রধান যোবায়ের সারোয়ার।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিচালক আব্দুর রব হাওলাদার, টিম লিডার দেবাশীষ সরকার, মেজর তৌহিদ এবং মো. বশির উদ্দিন।

জরিপ দলের প্রধান জানান, এরই মধ্যে দেশের সর্বোচ্চ ৮টি পর্বতশৃঙ্গের জরিপ ও উচ্চতা পরিমাপের কাজ সম্পন্ন হয়েছে এবং আরও ২টি পর্বতশৃঙ্গের মাপজোখ কার্যক্রম চলমান রয়েছে। জরিপের আওতায় থাকা পর্বতশৃঙ্গগুলো হলো, আয়েতলাং, যোতলাং,যোগী হাফং, সাকাহাফং-১-২, তাহজিডং ১-২ ও কেউক্রাডং পর্বত। সেই সঙ্গে অবশিষ্ট দুইটি শৃঙ্গের জরিপ কাজ চলমান। শেষ হলেই পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা হবে বলে জানান তিনি।

জরিপ দলের কাজ নিয়ে প্রধান বলেন, গত ৩ এপ্রিল জরিপ দল বান্দরবানে পৌঁছায় এবং ৪ এপ্রিল থেকে থানচি ও রুমা উপজেলায় মাঠ পর্যায়ের কাজ শুরু হয়। মোট ২৭ সদস্যের এই জরিপ দল চারটি পৃথক টিমে বিভক্ত হয়ে দুর্গম পাহাড়ি এলাকায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জরিপ কার্যক্রম পরিচালনা করছে।

তিনি আরও জানান, এই জরিপের মাধ্যমে দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নিয়ে দীর্ঘদিনের বিভ্রান্তি দূর হবে এবং ভবিষ্যতে গবেষণা, পর্যটন উন্নয়ন ও সরকারি পরিকল্পনায় নির্ভুল তথ্য ব্যবহার করা সম্ভব হবে। জরিপ কার্যক্রম শেষ হলে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেনব এই সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর