Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনি এলাকায় বৃহস্পতিবার ফাইন্যান্স কোম্পানির কার্যক্রম বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৬ ১৯:৫১ | আপডেট: ৭ এপ্রিল ২০২৬ ২২:০১

ঢাকা: জাতীয় সংসদের দুটি শূন্য আসনে উপনির্বাচন উপলক্ষ্যে আগামী  বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংশ্লিষ্ট এলাকায় সব ফাইন্যান্স কোম্পানির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্প‌তিবার (৭ এ‌প্রিল) বাংলা‌দেশ ব্যাং‌কের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) থেকে জারি করা এক সার্কুলার এ তথ্য জানা‌নো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ওই দিন সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর প্রেক্ষিতে জাতীয় সংসদের বগুড়া-৬ এবং শেরপুর-৩ আসনের নির্বাচনি এলাকায় অবস্থিত সব ফাইন্যান্স কোম্পানির প্রধান কার্যালয়, শাখা ও বুথ বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

সার্কুলারে আরও উল্লেখ করা হয়, ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩-এর ৪১(২)(ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।

এর ফলে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকাগুলোতে আর্থিক লেনদেন সাময়িকভাবে স্থগিত থাকবে।