Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হামে সিলেটে প্রথম শিশুর মৃত্যু, উপসর্গ নিয়ে আরও ১০১ ভর্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৬ ০৮:৫৮

সিলেট: সিলেটে হামে আক্রান্ত হয়ে চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সিলেটে এটিই প্রথম মৃত্যুর ঘটনা।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, দুই দিন আগে হাম ও হৃদযন্ত্রের জটিলতা নিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তার মৃত্যু হয়।

এদিকে, সিলেট বিভাগে হাম ও রুবেলার পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জন রোগী ল্যাবরেটরি পরীক্ষায় শনাক্ত হয়েছেন। একই সময়ে ৪৪ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ১০১ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৬২ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি আছেন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ৩৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হাম রোগীদের জন্য পৃথক আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে। সোমবার থেকে ১০ শয্যার এই ইউনিট কার্যক্রম শুরু হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর