Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের নিলাম মঙ্গলবার

স্টাফ করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৬ ২০:০০ | আপডেট: ৬ এপ্রিল ২০২৬ ২০:৩৭

ঢাকা: পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড (রি-ইস্যু) বিক্রির জন্য নিলাম আয়োজন করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (৭ এপ্রিল) এ নিলাম অনুষ্ঠিত হবে।

সোমবার (৬ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

৩,৫০০ কোটি টাকা অভিহিত মূল্যের এই বন্ডটি মূলত ৫ বছর মেয়াদি হলেও অবশিষ্ট মেয়াদ রয়েছে ২.৬৯ বছর। এটি পূর্বে ১৩ ডিসেম্বর ২০২৩ তারিখে ইস্যু করা হয়েছিল এবং মেয়াদ শেষ হবে ১৩ ডিসেম্বর ২০২৮-এ। বন্ডটির কুপন হার নির্ধারিত রয়েছে ১০.৩০ শতাংশ।

নিলামটি হবে প্রাইস-ভিত্তিক পদ্ধতিতে এবং এতে শুধুমাত্র প্রাইমারি ডিলার ব্যাংকগুলো সরাসরি অংশগ্রহণ করতে পারবে। তবে অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের পক্ষে প্রাইমারি ডিলারদের মাধ্যমে বিড জমা দিতে পারবে।

বিজ্ঞাপন

বিড দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে ৭ এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল মার্কেট ইনফ্রাস্ট্রাকচার প্ল্যাটফর্মের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে বিড জমা দিতে হবে। বিশেষ পরিস্থিতিতে পূর্বানুমতি সাপেক্ষে সিলগালা খামে (ম্যানুয়াল পদ্ধতিতে) বিড জমার সুযোগও রাখা হয়েছে।

নিলামে অংশগ্রহণের বিস্তারিত নির্দেশনা ইতোমধ্যে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর