Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিকেল পৌনে ৪টা পর্যন্ত চলবে হাইকোর্ট

স্টাফ করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৬ ১৬:০২ | আপডেট: ৬ এপ্রিল ২০২৬ ১৭:৫৪
ঢাকা: সুপ্রিম কোর্ট প্রশাসন হাইকোর্ট বিভাগের আদালত ও অফিসের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে।

সোমবার (৬ এপ্রিল) এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।

হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নুরুল আমীন বিপ্লব-এর সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন সময়সূচি অনুযায়ী রোববার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পৌনে ৪টা পর্যন্ত আদালতের কার্যক্রম চলবে। এ সময়ের মধ্যে দুপুর সোয়া ১টা থেকে ২টা পর্যন্ত যোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বিরতি থাকবে।

অন্যদিকে, অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। অফিস সময়ের মধ্যেও দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত নামাজ ও খাবারের বিরতি রাখা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাপ্তাহিক ছুটি আগের মতোই শুক্রবার ও শনিবার বহাল থাকবে।

সারাবাংলা/টিএম/এসআর