Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অধস্তন আদালতে নতুন সময়সূচি নির্ধারণ

স্টাফ করেসপন্ডেট
৬ এপ্রিল ২০২৬ ১২:০২ | আপডেট: ৬ এপ্রিল ২০২৬ ১৩:২২

বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

ঢাকা: দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালগুলোর জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে সুপ্রিম কোর্ট।

রোববার (৫ এপ্রিল) এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতির নির্দেশনায় হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মুহাম্মদ শফিকুর রহমান এ সময়সূচি প্রকাশ করেন।

নতুন সূচি অনুযায়ী, রোববার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত আদালতের কার্যক্রম চলবে। সংশ্লিষ্ট অফিসসমূহ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে।

দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বিরতি নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সময়সূচি কার্যকর থাকবে। সাপ্তাহিক ছুটি আগের মতোই শুক্রবার ও শনিবার বহাল থাকবে।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর