Sunday 05 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুইদিন বিরতির পর সংসদের অধিবেশন বসছে আজ

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৬ ১০:৪০ | আপডেট: ৫ এপ্রিল ২০২৬ ১১:৪২

ঢাকা: দুই দিন বিরতির পর সংসদের অধিবেশন আজ রোববার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় পুনরায় শুরু হবে।

আজকের কার্যসূচিতে ত্রয়োদশ সংসদের প্রথম বৈঠকে রাষ্ট্রপতির দেওয়া ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে।

এ ছাড়া একটি প্রশ্নোত্তর পর্বও নির্ধারিত রয়েছে পাশাপাশি, কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদের দৃষ্টি আকর্ষণ করে সংসদ সদস্যদের দেওয়া নোটিশের ওপর আলোচনা হতে পারে।

ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের এক মাস পর গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। দুই কার্যদিবস চলার পর গত ১৫ মার্চ সংসদের অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মুলতবি করা হয়েছিল।

বিজ্ঞাপন

এরপর ২৯ মার্চ শুরু হয়। ওই দিন থেকে সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবে আলোচনা শুরু হয়। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির কারণে গত ২ এপ্রিল স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশন দুই দিনের জন্য মূলতবি করেন। ওই দিন তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৫ এপ্রিল রোববার বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত মুলতবি ঘোষণা করা হলো।

বর্তমান অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনার জন্য মোট ৫০ ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে। যা আজকেও চলমান থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদের এই প্রথম অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর