Saturday 04 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেরানীগঞ্জে লাইটার কারখানায় আগুন, নিহত ৫

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৬ ১৭:০৯ | আপডেট: ৪ এপ্রিল ২০২৬ ১৭:২৯

ছবি : সারাবাংলা

ঢাকা: ঢাকার কেরানীগঞ্জের কদমতলী এলাকায় একটি গ্যাসলাইট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর তল্লাশি চালিয়ে ৫ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে কদমতলী শিল্প এলাকায় অবস্থিত ওই কারখানায় আগুনের সূত্রপাত হয় নলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে কারখানার ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ইউনিট যোগ হয়ে মোট ৭টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস জানিয়েছে, কারখানাটিতে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পাশাপাশি আশপাশের ভবনগুলোতে আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

সারাবাংলা/ইউজে/এসআর