Saturday 04 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বড় সাজ্জাদের সহযোগী ‘গলাকাটা বাচা’ গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৬ ১৫:১৭

গ্রেফতার সাদ্দাম হোসেন প্রকাশ ‘গলাকাটা বাচা’।

চট্টগ্রাম: চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী প্রকাশ বড় সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড, হত্যাসহ ৭ মামলার আসামি সাদ্দাম হোসেন প্রকাশ গলাকাটা বাচা’কে (৩৭) গ্রেফতার করেছে র‌্যাব-৭।

সে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগর এলাকার মুক্তিযোদ্ধা কলোনির বাসিন্দা। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ডর দক্ষিণ সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাব।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, সন্ত্রাসী সাদ্দাম হোসেন প্রকাশ ‘গলাকাটা বাচা’ সীতাকুণ্ডের দক্ষিণ সলিমপুর এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে পৌনে তিনটার দিকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে নগরের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

বিজ্ঞাপন

হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, অস্ত্রবাজি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ছিনতাই ও ভূমি দখলসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার কর্মকাণ্ডে জঙ্গল সলিমপুরসহ আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল।

তিনি আরও জানান, গলাকাটা বাচা শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী প্রকাশ বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী এবং তার বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত। সিডিএমএস পর্যালোচনায় দেখা গেছে, গ্রেপ্তার সাদ্দামের বিরুদ্ধে নগরের পাঁচলাইশ, চকবাজার, ডবলমুরিং, বায়েজিদ বোস্তামী, আকবর শাহ ও সীতাকুণ্ড থানায় সাতটি মামলা রয়েছে।

সারাবাংলা/এসএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর