Saturday 04 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৬ ১৩:৩৯ | আপডেট: ৩ এপ্রিল ২০২৬ ১৭:৫২

দুর্ঘটনাকবলিত বাস।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের মহাসড়কের নলকা এলাকায় বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে ওভারব্রিজের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে যমুনা সেতুর পশ্চিমপাড় মহাসড়কের নলকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

যমুনা সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী বুশরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি ওভারব্রিজ ও আইল্যান্ডের মাঝখানে ধাক্কা লেগে আটকে যায়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় অন্তত আরও ১০জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে কাজ চলছে বলে জানান ওসি।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর