Thursday 02 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, একদিনেই ১১ কোটি ৮০ লাখ ডলার

স্টাফ করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৬ ১৮:০৭ | আপডেট: ২ এপ্রিল ২০২৬ ১৯:৩৯

ঢাকা: দেশে প্রবাসী আয়ের প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি অর্থবছরের শুরু থেকে রেমিট্যান্স প্রবৃদ্ধি উল্লেখযোগ্য হারে বাড়ছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১ এপ্রিল একদিনে দেশে ১১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। যা গত বছরের একই দিনে প্রাপ্ত ১ কোটি ৭০ লাখ ডলারের তুলনায় বহুগুণ বেশি।

বৃহস্প‌তিবার(২ এপ্রিল) বাংলা‌দেশ ব্যাং‌কের মুখপাত্র আরিফ হো‌সেন খান এ তথ্য জানায়।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ১ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২৬ হাজার ৩২৬ মিলিয়ন মার্কিন ডলার। অপরদিকে, আগের অর্থবছরের একই সময়ে এ অঙ্ক ছিল ২১ হাজার ৮০৩ মিলিয়ন ডলার।

বিজ্ঞাপন

সে হিসাবে চলতি অর্থবছরে এখন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২০ দশমিক ৮ শতাংশ।

সংশ্লিষ্টরা বলছেন, বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে সরকারের নানা প্রণোদনা, হুন্ডি দমন এবং প্রবাসী কর্মসংস্থান বৃদ্ধির ফলে রেমিট্যান্স প্রবাহে এ ইতিবাচক ধারা তৈরি হয়েছে।

অর্থনীতিবিদদের মতে, এই প্রবৃদ্ধি বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে।

সারাবাংলা/এসএ/এসআর
বিজ্ঞাপন

শনিবার বিসিবির বোর্ড সভা
২ এপ্রিল ২০২৬ ১৯:৫৭

আরো

সম্পর্কিত খবর