ঢাকা: রাজধানীর হাজারীবাগে দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১ এপ্রিল) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মঙ্গলবার (৩১ মার্চ) হাজারীবাগ থানা থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ৩৩ পুরিয়া গাঁজা ও ২৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃতরা হচ্ছে- মো. মাসুম (২৩), মো. শুভ (২০), মো. মাহমুদুল হাসান (১৮), মো. রাব্বি (২০), মো. কিবরিয়া (১৯), মো. মোস্তাক (২২), মো. শফিকুল ইসলাম সাদ্দাম (৩০), মো. জাহিদ (৬১), আব্দুল কাদের (৫৯), মো. রাকিব হোসেন (৩০), মো. জনি (২৬), মো. রাসেল (৩৬), কামরান সরকার এ্যানি (২৫), তাসভীর রহমান (১৯), মো. ফারুক হোসেন (৩২), মো. রিফাত (১৯), তন্ময় ওরফে রিয়াজ (২২), মো. দেলোয়ার হোসেন (৫১), মো. তুষার (১৮), আবির (২০), মো. রিফাত মোল্লা (২০), সাব্বির হোসাইন (২০), মো. শাকিল (২৩), মো. লিটন (৪৫), মো. ফারুক (৩০), মো. সজীব (২১), মো. শাহিন হোসেন (৩০), মো. রাশেদ (২৫), সাব্বির (২৩), মো. ওমর ফারুক ওরফে মামুন (৪৯), দেবাযিশ বিশ্বাস (২৩), মো. তৌফিকুজ্জামান পলাশ (২৬), মোহাম্মদ আলী (৫৫), মো. রাব্বি (১৯), মো. সেলিম (৩৫), মো. রাব্বি (২১), মেহেদী হাসান রনি (২১), মো. ইয়াসিন হোসেন রাহাত (২৪), শুভ হাওলাদার (২৫), মো. চন্দন (২৫), আব্দুর রহমান (২২), আব্দুল্লাহ (২৩) ও মো. শাহজাহান (৪৫)।