Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাসুদসহ সহযোগীদের বিচারের মাধ্যমে শ্রমবাজার মুক্ত করার দাবি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৬ ১৩:১০

ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন।

বাংলাদেশের শ্রমবাজার কুক্ষিগত রেখে ধ্বংস করার মূল হোতা ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিনসহ তার সহযোগীদের বিচার করে শ্রমবাজার মুক্ত করার দাবিতে করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা) সিন্ডিকেট বিরোধী ঐক্যফ্রন্ট।

রোববার (২৯ মার্চ) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এই দাবি তোলা হয়। এ সময় অভিযোগ করা হয়, মাসুদ উদ্দিনসহ এক-এগারোর অন্যতম কুশীলব। তার নেতৃত্বই শেখ হাসিনা সরকারের আমলে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে অবৈধ সিন্ডিকেট করে হাজার-হাজার কোটি টাকা লুট ও বিদেশে পাচার করা হয়েছে। এতে সর্বশান্ত হয়েছে অসখ্য যুবক ও তাদের পরিবার।

বিজ্ঞাপন

বায়রার সাবেক যুগ্ম মাহসচিব এম এ সালাম বলেন, সিন্ডিকেটে মূল হোতা লে. জেনারেল মাসুদ উদ্দিন সম্প্রতি গ্রেফতার হলেও এখনো ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছে সহযোগী নিজাম হাজারী, বেনজীর আহমেদ, লোটাস কামাল, স্বপনসহ রাঘববোয়ালরা। দ্রুত তাদের গ্রেফতার ও বিচারের দাবি করেন তারা।

সারাবাংলা/একে/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর