Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলাবাগানে বাসার তার চুরি করার সময় বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৬ ০৯:৩৩

ঢাকা: রাজধানীর কলাবাগান ভূতের গলির একটি বাসায় বৈদ্যুতিক তার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর।

আজ রোববার (২৯ মার্চ) সকাল ৬টার দিকে কলাবাগান নর্থ রোড ভূতের গলির ৬৯/১ নম্বর বাড়ির পিছনে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ধানা পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সকাল ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাত ওই যুবক বৈদ্যুতিক তার চুরি করার জন্য বাড়িটির গ্রিল বেয়ে ছাদে উঠেছিল। সেখানে অনেকগুলো তার কেটে জমা করেছে। এরপর কোন একটি তার কাটার সময় বিদ্যুতায়িত হয়ে ছাদ থেকে নিচে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মারা যায়।

বিজ্ঞাপন

তিনি জানান, ওই যুবকের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর