Friday 03 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানের সঙ্গে যুদ্ধ এখনো শেষ হয়নি, আরও ৩৫৫৪ লক্ষ্যবস্তু বাকি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
২৮ মার্চ ২০২৬ ০৯:২৬ | আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১২:৫৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ এখনো শেষ হয়নি এবং তেহরান আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী।

যুক্তরাষ্ট্রের এফআইআই সামিট-ই মিয়ামিতে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ‘যুদ্ধ এখনো শেষ হয়নি। আমি বলছি না যে এটি প্রায় শেষ, বরং এটি এখনো শেষ করার প্রক্রিয়ায় রয়েছে।’

অন্য এক বক্তব্যে তিনি দাবি করেন, ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রের আরও ৩ হাজার ৫৫৪টি লক্ষ্যবস্তু বাকি রয়েছে। এগুলো খুব দ্রুতই সম্পন্ন করা হবে।

এদিকে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ শুক্রবার (২৭ মার্চ) বলেছেন, তার বিশ্বাস ইরান খুব শিগগিরই ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসবে। আমরা মনে করি এই সপ্তাহেই বৈঠক হতে পারে।

বিজ্ঞাপন

এ সময় প্রেসিডেন্ট ট্রাম্পও পুনরায় দাবি করেন যে তেহরান একটি সমঝোতা চুক্তি করতে আগ্রহী।