Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জ্বালানি তেল মজুদ করা থেকে বিরত থাকার আহবান পেট্রল পাম্প মালিক সমিতির

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৬ ১৬:১৮ | আপডেট: ২৭ মার্চ ২০২৬ ১৮:০৮

– ছবি : সংগৃহীত

ঢাকা: জ্বালানি ক্রয়ে ক্রেতাদের সংযত হওয়া এবং অতিরিক্ত জ্বালানি কিনে মজুদ করা থেকে বিরত থাকার আহবান জানিয়েছে বাংলাদেশ পেট্রল পাম্প মালিক সমিতি।

শুক্রবার (২৭ মার্চ) বাংলাদেশ পেট্রল পাম্প মালিক সমিতি থেকে এ আহবান জানানো হয়েছে।

এদিকে, দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণে তিন লাখ মেট্রিক টন ডিজেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

আন্তর্জাতিক সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যম দুটি প্রতিষ্ঠান থেকে এই ডিজেল কেনা হবে। এর মধ্যে এপি এনার্জি ইনভেস্টমেন্টস লিমিটেডের কাছ থেকে এক লাখ মেট্রিক টন ডিজেল কেনা হবে। এর পাশাপাশি সুপারস্টার ইন্টারন্যাশনাল (গ্রুপ) লিমিটেডের কাছ থেকে আরো দুই লাখ মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর