Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন সংবিধান প্রণয়নে তালবাহানা জনগণের সঙ্গে প্রতারণার শামিল: আখতার

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৬ ১৬:৪৮ | আপডেট: ২৬ মার্চ ২০২৬ ১৮:৩৬

– ছবি : সংগৃহীত

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বিদ্যমান সংবিধান পরিবর্তন করে একটি নতুন সংবিধান প্রণয়নের জোরালো দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান।

আখতার হোসেন বলেন, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের চেতনা এবং পরবর্তী গণভোটের রায় বাস্তবায়নে বর্তমানে এক ধরনের তালবাহানা করা হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়।বাংলাদেশের বর্তমান সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয় এবং এই কারণেই এনসিপি শুরু থেকেই একটি নতুন সংবিধানের প্রয়োজনীয়তার কথা বলে আসছে।

বিজ্ঞাপন

স্মৃতিসৌধ প্রাঙ্গণে দাঁড়িয়ে এই সংসদ সদস্য আরও উল্লেখ করেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠনের যে ওয়াদা করা হয়েছিল, তা বাস্তবায়নে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। তিনি মনে করেন, জুলাই আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র-জনতা যে আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিল, সেই সংস্কার প্রস্তাবগুলো ঝুলিয়ে রাখা জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা।

আখতার হোসেনের মতে, ১৯৪৭ সালের মানচিত্র এবং ১৯৭১ সালের স্বাধীনতার পর ২০২৪ সাল বাংলাদেশকে একটি নতুন পথে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। তাই এই ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে বীর শহীদদের স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার শপথ নিয়ে সংস্কারের রায় কার্যকর করাই এখন সময়ের প্রধান দাবি।

স্বাধীনতার চেতনাকে ধারণ করে এবং গণভোটের রায়কে শ্রদ্ধা জানিয়ে একটি স্থিতিশীল ও প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য বর্তমান সরকার ও সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর