Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইসিটির নতুন সচিব হলেন কাজী আনোয়ার হোসেন

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৬ ১১:২৪

কাজী আনোয়ার হোসেন।

ঢাকা: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের নতুন সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী আনোয়ার হোসেন। তিনি এতদিন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে এই নতুন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (২৫ মার্চ) মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব কাজী আনোয়ার হোসেনকে সচিব পদে পদোন্নতি দিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে অবিলম্বে এই আদেশ কার্যকর হবে।

একই রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রশাসনের আরও কিছু রদবদল ও পদোন্নতির প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর